News Flash

Image

তিনসুকিয়ায় ধর্ষিতা কিশোরীর গর্ভপাতের অনুমতি গৌহাটি হাইকোর্টের

গুয়াহাটি, ১০ ডিসেম্বর (হি.স.) : তিনসুকিয়ায় ধর্ষণের শিকার বছর ১৫-এর কিশোরীকে গর্ভপাতের অনুমতি দিয়েছে গৌহাটি হাইকোর্ট। পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করে ২৩ সপ্তাহের অন্তঃসত্ত্বা নাবালিকার ‘সর্বোত্তম স্বার্থ’, তার বয়স, গর্ভাবস্থা এবং সংশ্লিষ্ট স্বাস্থ্য-ঝুঁকি বিবেচনা করে এই সিদ্ধান্ত মেডিক্যাল টার্মিনেশন অব প্রেগন্যান্সি (এমটিপি) আইন, ১৯৭১-এর ধারা ৩ এবং ৪-এর অধীনে দিয়েছে বিচারপতি কল্যাণ রাই সুরানা এবং বিচারপতি সুস্মিতা ফুকন খাউন্দের ডিভিশন বেঞ্চ।

প্রক্রিয়াটি তদারকি করার জন্য ডিস্ট্রিক্ট মেডিক্যাল অফিসারকে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষকে মামলার সমস্ত দিক পরীক্ষা করার দায়িত্ব দিয়েছে গৌহাটি হাইকোর্ট। পাশাপাশি হাইকোর্টের নির্দেশ, গর্ভপাতের যাবতীয় খরচ সরকারকে পরিশোধ করতে হবে।

প্ৰসঙ্গত, ভয়াবহ এই অপরাধে সাতজন জড়িত ছিল। তাদের মধ্যে চারজন নাবালক। অপরাধী সাতজনকেই পুলিশ ইতিমধ্যে গ্রেফতার করে আইনি প্রক্রিয়া শুরু করেছে।

Releated Posts

অসমে গবাদি পশু পাচার রুখে ৮২টি পশু উদ্ধার, বাজেয়াপ্ত দুই গাড়ি

গুয়াহাটি, ১৪ সেপ্টেম্বর (আইএনএস): গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অসমের বঙ্গাইগাঁও জেলার অভয়াপুরী এলাকায় বেআইনি ভাবে…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুর ও মিজোরামে ৫ মাদক কারবারি গ্রেফতার, ৫ কোটি টাকার বেশি হেরোইন উদ্ধার

ইম্ফল/আইজল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুর ও মিজোরামে পৃথক অভিযানে নিরাপত্তা বাহিনী ৫ কোটি ৮ লাখ টাকারও বেশি মূল্যের…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুরে চারজন নিহতের পর কড়া পদক্ষেপের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ইম্ফল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরের তামেংলং ও নোনি জেলায় পৃথক হামলায় দুই মহিলা-সহ চারজন নিহত হওয়ার ঘটনায় কড়া…

ByByNews Desk Sep 14, 2026

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top