News Flash

  • Home
  • বিনোদন
  • ধর্মেন্দ্রকে সমন দিল্লির আদালতের, ডাকা হয়েছে আরও দু’জনকে
Image

ধর্মেন্দ্রকে সমন দিল্লির আদালতের, ডাকা হয়েছে আরও দু’জনকে

নয়াদিল্লি, ১০ ডিসেম্বর (হি.স.): প্রতারণার মামলায় প্রবীণ বলিউড অভিনেতা ধর্মেন্দ্রকে সমন পাঠাল দিল্লির একটি আদালত। অভিযোগ, দিল্লির রেস্তোরাঁ ‘গরম গরম ধাবা’-য় বিনিয়োগের নাম করে প্রতারণা করেছেন অভিনেতা। দিল্লিরই এক ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ করেছে আদালত। ধর্মেন্দ্রর পাশাপাশি আরও দু’জনকে ওই সমন পাঠানো হয়েছে। সমন জারি করেছেন পাটিয়ালা হাউস কোর্টের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যশদীপ চহাল। ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে ওই মামলার শুনানি শুরু হবে।

উল্লেখ্য, কয়েক বছর আগে অভিনেতা ধর্মেন্দ্র-সহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন দিল্লির ব্যবসায়ী সুশীল কুমার। তিনি অভিযোগ করেন, ‘গরম গরম ধাবা’ নামে এক রেস্তোরাঁর ব্যবসায় বিনিয়োগের নাম করে তাঁর সঙ্গে প্রতারণা করেছেন অভিনেতা-সহ ৩ জন। ২০১৮ সালের এপ্রিল মাসে উত্তর প্রদেশে ৯ ও ২৪ নম্বর জাতীয় সড়কের উপর ‘গরম গরম ধাবা’-র একটি শাখা খোলার জন্য বিনিয়োগের প্রস্তাব নিয়ে ওই ব্যবসায়ীর কাছে গিয়েছিলেন দুই ব্যক্তি। সেই মতো প্রায় ৬৩ লক্ষ টাকা বিনিয়োগ করেন সুশীল। রেস্তোরাঁর জন্য ওই বছরই সেপ্টেম্বর মাসে নাকি একটি জমিও কেনা হয়। বিনিয়োগের পরে অভিযুক্তেরা কেউ তাঁর সঙ্গে আর দেখাও করেননি, এরপরেই আদালতের দ্বারস্থ হন সুশীল।

Releated Posts

‘ডোন্ট বি শাই’-এর ট্রেলারে নতুন প্রজন্মের প্রেম, বন্ধুত্ব ও জীবনের টানাপোড়েন

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কুনাল রয় কাপুর, অনুরাগ বসু ও নেহা ধুপিয়াকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে আসন্ন ইয়ং…

ByByNews Desk Sep 12, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে আবেগঘন স্মৃতিচারণ নীতিন, কুমার শানু ও সুদেশ ভোঁসলের

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করলেন সংগীতজগতের একাধিক শিল্পী। নীতিন মুকেশ,…

ByByNews Desk Sep 8, 2026

‘একমাত্র লক্ষ্য বিখ্যাত হওয়া’: কাশ্মীরি পণ্ডিত ও বিহারিদের নিয়ে মন্তব্যে সময় রায়নাকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): কাশ্মীরি পণ্ডিত এবং বিহারের মানুষকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্যের জেরে কৌতুকশিল্পী সময় রায়নার সমালোচনা…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top