News Flash

  • Home
  • দিনের খবর
  • ঘূর্ণিঝড়ের শঙ্কা! তামিলনাড়ুতে স্কুল-সহ শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা
Image

ঘূর্ণিঝড়ের শঙ্কা! তামিলনাড়ুতে স্কুল-সহ শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা

চেন্নাই, ২৭ নভেম্বর (হি.স.): সম্ভাব্য ঘূর্ণিঝড়ের আশঙ্কায় তামিলনাড়ুতে স্কুল-সহ শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ বুধবারই ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর। আগামী দু’দিনে ঘূর্ণিঝড়টি ক্রমশ উত্তর এবং উত্তর-পশ্চিমে তামিলনাড়ু উপকূলের দিকে অগ্রসর হবে। আর এর প্রভাবে আগামী দু’-তিন দিন তামিলনাড়ুর আট জেলায় দুর্যোগ চলার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

বঙ্গোপসাগরে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রেক্ষিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে, তামিলনাড়ুর ৬টি জেলায় স্কুল বন্ধ থাকবে এবং ৯টি জেলায় স্কুল ও কলেজ উভয়ই বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চেন্নাই, কাঞ্চিপুরম, চেঙ্গলপেট, আরিয়ালুর, শিবগাঙ্গাই এবং পুদুকোট্টাইতে স্কুল বন্ধ থাকছে। ভিল্লুপুরম, তিরুভাল্লুর, কুড্ডালোর, থাঞ্জাভুর, তিরুভারুর, নাগাপট্টিনম, মায়িলাদুথুরাই, রামানাথপুরম এবং ত্রিচিতে স্কুল ও কলেজ বন্ধ থাকবে।

Releated Posts

কুলতলিতে কেরলের বাসিন্দাকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৫, আটক ২ নাবালক

কলকাতা, ১৪ জুন (আইএএনএস): দক্ষিণ ২৪ পরগনার কুলতলি এলাকায় চোর সন্দেহে এক ব্যক্তিকে বেঁধে বেধড়ক মারধর করে হত্যার…

ByByNews Desk Jun 14, 2026

দুর্নীতি মামলায় জম্মু-কাশ্মীরে বন দফতরের দুই আধিকারিক-সহ গ্রেপ্তার ৩, জানাল সিবিআই

শ্রীনগর, ১৪ জুন (আইএএনএস): দুর্নীতির অভিযোগে জম্মু ও কাশ্মীরের বুদগাম জেলায় বন দফতরের দুই আধিকারিক-সহ তিনজনকে গ্রেপ্তার করেছে…

ByByNews Desk Jun 14, 2026

১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন, জীবাশ্ম জ্বালানি আমদানি কমাতেই উদ্যোগ: নিতিন গড়করি

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): দেশের জীবাশ্ম জ্বালানির আমদানির উপর নির্ভরতা কমাতে ১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন দেওয়া…

ByByNews Desk Jun 14, 2026

গবেষণা ও উদ্ভাবনকে সহজতর করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): বৈজ্ঞানিক অগ্রগতির মূল্যায়ন এখন ক্রমশ তার সামাজিক ও অর্থনৈতিক প্রভাবের ভিত্তিতে করা উচিত বলে…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top