News Flash

  • Home
  • দিনের খবর
  • মহিলা নির্যাতন ও শিশুহত্যা নিয়ে মুলতুবি প্রস্তাব খারিজ, ওয়াক আউট বিজেপির
Image

মহিলা নির্যাতন ও শিশুহত্যা নিয়ে মুলতুবি প্রস্তাব খারিজ, ওয়াক আউট বিজেপির

কলকাতা, ২৭ নভেম্বর (হি.স.) : রাজ্যে মহিলা নির্যাতন ও শিশুদের ওপর অত্যাচার বৃদ্ধির পরিপ্রেক্ষিতে মুলতুবি প্রস্তাব খারিজ হওয়ায় বিধানসভা থেকে ওয়াক আউট করল বিজেপি। শীতকালীন অধিবেশনের তৃতীয় দিনের সভায় মুলতুবি প্রস্তাব নিয়ে আলোচনা চান বিজেপির সদস্যরা। যদিও তা খারিজ করে দেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য, প্রথমার্ধের সভায় প্রশ্নোত্তর পর্ব শেষ হতেই অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায় সভাকে আশ্বস্ত করে জানান, বিজেপির তরফে এই সভার কাজ বন্ধ রেখে আলোচনার জন্য এক মুলতুবি প্রস্তাবের নোটিশ জমা পড়েছে। ওই প্রস্তাবের সমর্থনে স্বাক্ষর করেছেন – তাপসী মন্ডল, মালতী রাভা রায়, শিখা চ্যাটার্জি, চন্দনা বাউরি। এই প্রস্তাব পাঠ করতে দেন অধ্যক্ষ। যথারীতি তাপসী মন্ডল তা পাঠ করছিলেন। ওই কার্যক্রম চলাকালীন সময়ে দৃষ্টি আকর্ষণী প্রস্তাব পাঠ করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়। ট্রেজারি বেঞ্চ থেকেই এ নিয়ে আপত্তি ওঠে। একইসঙ্গে চলতে থাকে দুরকম বক্তব্য। সভাকক্ষে দু তরফের মাইকে দু’রকম কার্যক্রম একযোগে চলতে থাকে। এর ফলে সোচ্চার হয়ে পড়েন বিজেপির সদস্যরা।

সকলেই উঠে দাঁড়িয়ে এরপর প্রতিবাদ জানাতে থাকেন। বিঘ্ন ঘটে সরকারি কার্যক্রমের। হঠাৎ তাপসী মন্ডলের মাইকের সুইচ অফ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। এর সমালোচনায় সরব হন বিজেপির সমস্ত সদস্য। দলের মুখ্য সচেতক ড. শঙ্কর ঘোষের নেতৃত্বে ১২.০৭ মিনিটে সভা থেকে স্লোগান দিতে

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top