News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • সনাতনী সংস্কৃতি-সুরক্ষিত অসম, আগামী ২৪-শে গুয়াহাটিতে পাঁচ সহস্রাধিক বজরঙ্গি নেবেন শপথ
Image

সনাতনী সংস্কৃতি-সুরক্ষিত অসম, আগামী ২৪-শে গুয়াহাটিতে পাঁচ সহস্রাধিক বজরঙ্গি নেবেন শপথ

গুয়াহাটি, ২১ নভেম্বর (হি.স.) : আগামী ২৪ নভেম্বর বিশ্বহিন্দু পরিষদ এবং বজরঙ্গ দলের পাঁচ সহস্রাধিক কার্যকৰ্তা গুয়াহাটিতে আয়োজিত এক বিশাল সমাবেশে সনাতনী সংস্কৃতি, সুরক্ষিত অসম গড়তে শপথ নেবেন।

বিশ্বহিন্দু পরিষদ এবং বজরঙ্গ দলের উত্তরপূর্ব প্ৰান্তের উদ্যোগে এদিন গুয়াহাটির ভরলুমুখে সোনারাম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হবে বীর লাচিত বড়ফুকনের জন্মজয়ন্তী। ওই অনুষ্ঠানে ৫,০০০-এর বেশি বজরঙ্গি এবং বিশ্বহিন্দু পরিষদের কার্যকর্তা অসমের ভাষা, সংস্কৃতি, স্বভিমান এবং জাতি-ধৰ্ম রক্ষার শপত গ্ৰহণ করবেন।

অনুষ্ঠানে বজরঙ্গ দলে ন্যাশনাল কো-অর্ডিনেটর নীরজ ডনেরিয়া এবং বিশ্বহিন্দু পরিষদের গুয়াহাটি ক্ষেত্ৰের সম্পাদক কুমুদ বরঠাকুর উপস্থিত থাকবেন। অনুষ্ঠানের সঙ্গে সংগতি রেখে ত্ৰিশূল দীক্ষা কাৰ্যক্ৰমের আয়োজন করা হয়েছিল। কিন্তু এই কাৰ্যসূচি সাময়িকভাবে স্থগিত রাখে হয়েছে।

আজ বৃহস্পতিবার বজরঙ্গ দলের উত্তরপূর্ব প্ৰান্তের এক প্রেস বিবৃতিতে রবিবারের অনুষ্ঠানে সকল সনাতনী জনসাধারণের উপস্থিতি এবং সহযোগিতা কামনা করা হয়েছে।

Releated Posts

সিকিমে ৪ হাজার কোটি টাকার প্রকল্পের সূচনা, উত্তর-পূর্বকে ‘অষ্টলক্ষ্মী’ বললেন মোদি

গ্যাংটক, ২৮ এপ্রিল (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার সিকিমে প্রায় ৪,০০০ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও…

ByByNews Desk Apr 28, 2026

গ্যাংটকের রাস্তায় উপচে পড়া ভিড়, মোদির রোডশো ঘিরে উৎসবের আমেজ

গ্যাংটক, ২৭ এপ্রিল (আইএএনএস): সিকিমের রাজ্যত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গ্যাংটকে…

ByByNews Desk Apr 27, 2026

মণিপুর হিংসায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনে ৯৪৭ কোটির বেশি বরাদ্দ কেন্দ্রের

ইম্ফল, ২৬ এপ্রিল (আইএএনএস): মণিপুরে জাতিগত হিংসায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনের জন্য ৯৪৭ কোটিরও বেশি অর্থ বরাদ্দ করেছে…

ByByNews Desk Apr 26, 2026

নাগাল্যান্ডে অভিযান, গ্রেফতার উলফা-আই-এর ৩ জঙ্গি

কোহিমা, ২৫ এপ্রিল(আইএএনএস): নাগাল্যান্ডের মন জেলায় জঙ্গিবিরোধী অভিযানে নিষিদ্ধ সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব অসম (ইন্ডিপেনডেন্ট) (উলফা-আই)-এর তিন…

ByByNews Desk Apr 25, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top