News Flash

Image

রেলে কাটা পড়ে মৃত্যু মহিলার

আগরতলা, ২১ নভেম্বর: আবারো রেলে কাটা পড়ে মৃত্যু হয়েছে এক অজ্ঞাত মহিলার। ঘটনাটি ঘটেছে উদয়পুর খিলপাড়া নানুয়া দিঘির পাড় এলাকায়।

ঘটনার বিবরণের জানা যায়,  প্রতিদিনের মতো আজ সকালে সাব্রুম থেকে কাঞ্চনজঙ্ঘা শিয়ালদাগামী এক্সপ্রেস  শিয়ালদার উদ্দেশ্যে যাওয়ার পথে এই দুর্ঘটনাটি ঘটেছে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসেন উদয়পুর রেল দপ্তরের পুলিশ আধিকারিক পরবর্তীতে তারা সম্পূর্ণ ঘটনা তদন্ত করে খবর দেয় রাধা কিশোরপুর থানায় এবং রাধাকিশোরপুর মহিলা থানায়।

পুলিশ ঘটনাস্থলে এসে সম্পূর্ণ ঘটনা লিপিবদ্ধ করে ময়না তদন্তের জন্য মৃত মহিলাকে নিয়ে যায় গোমতী জেলা হাসপাতালে। খবর লেখা পর্যন্ত এখনো মৃত মহিলার নাম জানা যায়নি। পুলিশের আনুমানিক ধারণা কোনো ইটভাট্টাতে সে কাজ করত।

Releated Posts

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top