News Flash

  • Home
  • প্রধান খবর
  • শপথ নিলেন কে সঞ্জয় মূর্তি, ভারত পেল নতুন নিয়ন্ত্রক ও অডিটর জেনারেল
Image

শপথ নিলেন কে সঞ্জয় মূর্তি, ভারত পেল নতুন নিয়ন্ত্রক ও অডিটর জেনারেল

নয়াদিল্লি, ২১ নভেম্বর (হি.স.): নিযুক্ত হয়েছিলেন গত সোমবার, আর বৃহস্পতিবার ভারতের নতুন নিয়ন্ত্রক ও অডিটর জেনারেল (ক্যাগ) হিসাবে শপথ নিলেন কে সঞ্জয় মূর্তি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বৃহস্পতিবার সকালে রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক শপথগ্রহণ অনুষ্ঠানে ১৯৮৯ ব্যাচের ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস (আইএএস) অফিসার কে সঞ্জয় মূর্তিকে ভারতের নতুন নিয়ন্ত্রক ও অডিটর জেনারেল (ক্যাগ) হিসাবে শপথবাক্য পাঠ করান।

গিরিশ চন্দ্র মুর্মুর স্থলাভিষিক্ত হয়েছেন কে সঞ্জয় মূর্তি। গিরিশ চন্দ্র মুর্মু ২০২০ সালের আগস্টে ক্যাগ নিযুক্ত হন। ক্যাগ হিসেবে দায়িত্ব নেওয়ার প্রাক্কালে উচ্চ শিক্ষা বিভাগের সচিব হিসাবে নিযুক্ত ছিলেন কে সঞ্জয় মূর্তি। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।

Releated Posts

জটিল আন্তর্জাতিক পরিস্থিতিতে পরিবর্তনশীল গতিশীলতার সঙ্গে ভারতকে বারবার নিজেদের কৌশল প্রয়োগ ও পুনর্মূল্যায়ন করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বৃহত্তর স্বার্থ, বেশি আন্তর্জাতিক সম্পৃক্ততা এবং আরও বেশি সংখ্যক অংশীদার নিয়ে ভারত এখন আরও…

ByByNews Desk Sep 15, 2026

ব্রিকসে ভারতের সাফল্য দেখুন, বুঝুন কী অর্জন করেছে ভারত: মোদির নেতৃত্বের প্রশংসায় উরুগুয়ের বিদেশমন্ত্রী

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের নেতৃত্ব এবং সফলভাবে শীর্ষ সম্মেলন আয়োজনের জন্য ভারতের প্রশংসা করেছেন উরুগুয়ের বিদেশমন্ত্রী মারিও…

ByByNews Desk Sep 15, 2026

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top