News Flash

  • Home
  • দিনের খবর
  • দূষণে দুর্বিষহ অবস্থা দিল্লিতে, জনসাধারণের হাত মাস্ক তুলে দিলেন মনোজ তিওয়ারি 
Image

দূষণে দুর্বিষহ অবস্থা দিল্লিতে, জনসাধারণের হাত মাস্ক তুলে দিলেন মনোজ তিওয়ারি 

নয়াদিল্লি, ১৯ নভেম্বর (হি.স.): মঙ্গলবারও ‘অতি ভয়ানক’ দিল্লির বাতাস। বাতাসের গুণমান সূচক প্রায় ৫০০ ছুঁইছুঁই। সকাল থেকে ধোয়াঁশার চাদরে ঢেকে রয়েছে রাজধানী দিল্লি এবং সংলগ্ন এলাকা। কমেছে দৃশ্যমানতা। দূষণ থেকে রেহাই পেতে এখন ভরসা মাস্ক। সাধারণ মানুষের কষ্টের কথা মাথায় রেখে তাই মঙ্গলবার সকালে সাধারণ মানুষের হাতে মাস্ক তুলে দিলেন বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি। এদিন সকালে দিল্লির রাজীব চক মেট্রো স্টেশনের বাইরে সাধারণ জনসাধারণের হাতে মাস্ক তুলে দেন মনোজ তিওয়ারি।

দিল্লির আম আদমি পার্টির সরকারকে তীব্র ভৎসর্না করে মনোজ তিওয়ারি বলেছেন, “জরুরি অবস্থা জারি করার মতো পরিস্থিতি। এএপি এবং অরবিন্দ কেজরিওয়ালের সরকার ভুল করেছে, কিন্তু এর পরিণতি দিল্লির জনগণকে ভুগতে হচ্ছে। আমার মতে, এখনই সবাইকে জেগে ওঠা দরকার। আমরা মাস্ক পরার বিষয়ে সচেতনতা তৈরি করার চেষ্টা করছি, কিন্তু একটি সুনির্দিষ্ট সমাধান হওয়া দরকার, যা শুধুমাত্র বিজেপিই দিতে পারে। আমি প্রত্যেককে আগামী দিনগুলিতে মাস্ক পরার জন্য অনুরোধ করছি এবং ভবিষ্যতে বিজেপিকে একটি সুযোগ দিন, যাতে আমরা দিল্লিকে মাস্ক পরা থেকে বিরত রাখতে পারি।”

Releated Posts

আন্তর্জাতিক যোগ দিবসে কেন্দ্রীয় মন্ত্রীদের বার্তা: যোগ বিশ্বকে যুক্ত করে, বছরে ৩৬৫ দিন অভ্যাস করুন

নয়াদিল্লি, ২১ জুন (আইএএনএস) : ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রবিবার একাধিক কেন্দ্রীয় মন্ত্রী দেশবাসীকে শুভেচ্ছা জানান এবং…

ByByNews Desk Jun 21, 2026

কলকাতা বিমানবন্দরের বাইরে অস্ত্রসহ ব্যক্তি আটক, বাংলার নিরাপত্তা নিয়ে প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ২০ জুন (আইএএনএস): কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করার ঘটনাকে কেন্দ্র…

ByByNews Desk Jun 20, 2026

গুজরাটে ১৭.৩৯ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার, গ্রেফতার ১

সুরাট, ২০ জুন (আইএএনএস): গুজরাটের সুরাট শহরে মাদক পাচার বিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। সুরাট সিটি পুলিশের…

ByByNews Desk Jun 20, 2026

মাতা খীর ভবানী মেলায় যোগ দিতে জম্মু থেকে কাশ্মীরের উদ্দেশে রওনা ৯,০০০-এর বেশি কাশ্মীরি পণ্ডিত

জম্মু, ২০ জুন (আইএএনএস): বার্ষিক মাতা খীর ভবানী মেলায় অংশ নিতে শনিবার জম্মু শহর থেকে ৯,০০০-এরও বেশি তীর্থযাত্রী,…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top