News Flash

  • Home
  • দিনের খবর
  • গুজরাটের ভারুচে ট্রাক ও ভ্যানের সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত ৪ জন 
Image

গুজরাটের ভারুচে ট্রাক ও ভ্যানের সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত ৪ জন 

ভারুচ, ১৯ নভেম্বর (হি.স.): গুজরাটের ভারুচ জেলায় ট্রাক ও ভ্যানের সংঘর্ষে প্রাণ হারালেন ৬ জন। ভয়াবহ এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন। মৃত ৬ জনের মধ্যে ৩টি শিশু রয়েছে। জাম্বুসার থানার ইন্সপেক্টর এ ভি পানামিয়া জানিয়েছেন, সোমবার রাত ১১টা নাগাদ মগনাদ গ্রামের কাছে জাম্বুসার-আমোদ সড়কে দুর্ঘটনাটি ঘটেছে, ভ্যানে চেপে ভেদাচ গ্রাম থেকে মোট ১০ জন শুক্লাতীর্থের দিকে যাচ্ছিলেন।

যাত্রী বোঝাই ভ্যানটি মগনাদ গ্রামের কাছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা মারে, ৬ জন দুর্ঘটনাস্থলে মারা যান। ৪ জনকে গুরুতর আহত অবস্থায় জাম্বুসারের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদের নাম জয়দেব গোহিল (২৩), সরস্বতী গোহিল (২১), হংস যাদব (৩৫), সন্ধ্যা যাদব (১১), বিবেক গোহিল (১৬) এবং কীর্তি গোহিল (৬)৷ ট্রাক চালকের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।

Releated Posts

আন্তর্জাতিক যোগ দিবসে কেন্দ্রীয় মন্ত্রীদের বার্তা: যোগ বিশ্বকে যুক্ত করে, বছরে ৩৬৫ দিন অভ্যাস করুন

নয়াদিল্লি, ২১ জুন (আইএএনএস) : ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রবিবার একাধিক কেন্দ্রীয় মন্ত্রী দেশবাসীকে শুভেচ্ছা জানান এবং…

ByByNews Desk Jun 21, 2026

কলকাতা বিমানবন্দরের বাইরে অস্ত্রসহ ব্যক্তি আটক, বাংলার নিরাপত্তা নিয়ে প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ২০ জুন (আইএএনএস): কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করার ঘটনাকে কেন্দ্র…

ByByNews Desk Jun 20, 2026

গুজরাটে ১৭.৩৯ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার, গ্রেফতার ১

সুরাট, ২০ জুন (আইএএনএস): গুজরাটের সুরাট শহরে মাদক পাচার বিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। সুরাট সিটি পুলিশের…

ByByNews Desk Jun 20, 2026

মাতা খীর ভবানী মেলায় যোগ দিতে জম্মু থেকে কাশ্মীরের উদ্দেশে রওনা ৯,০০০-এর বেশি কাশ্মীরি পণ্ডিত

জম্মু, ২০ জুন (আইএএনএস): বার্ষিক মাতা খীর ভবানী মেলায় অংশ নিতে শনিবার জম্মু শহর থেকে ৯,০০০-এরও বেশি তীর্থযাত্রী,…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top