News Flash

  • Home
  • খেলা
  • টি-টোয়েন্টি সিরিজ ড্রয়ের পর ওয়ানডে সিরিজ জিতে নিল শ্রীলঙ্কা
Image

টি-টোয়েন্টি সিরিজ ড্রয়ের পর ওয়ানডে সিরিজ জিতে নিল শ্রীলঙ্কা

পাল্লেকেলে, ১৮ নভেম্বর (হি.স.): এক ম্যাচ হাতে রেখেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ জিতে নিল। রবিবার (১৭ নভেম্বর) পাল্লেকেলেতে বৃষ্টিবিঘ্নিত দিনরাত্রির ম্যাচে নিউজিল্যান্ডকে ৩ উইকেটে হারিয়ে দিল লঙ্কানরা। ২০২৪ সালে পঞ্চম সিরিজ জিতল শ্রীলঙ্কা। বৃষ্টির কারণে ম্যাচ হয় ৪৭ ওভারের। টস হেরে প্রথমে ব্যাট করে ৪৫.১ ওভারে ২০৯ রান করে কিউইরা। পঞ্চম উইকেটে চ্যাম্পম্যান এবং মিচেল হে’র ৭৫ রানের জুটি নিউজিল্যান্ডকে চ্যালেঞ্জিং পুঁজি এনে দেয়। মিচেল হে ৬২ বলে ৪৯ রান করেন। আর মার্ক চ্যাম্পম্যান ৮১ বলে ৭৬ রান করেন।

শ্রীলঙ্কার হয়ে সবচেয়ে সফল বোলার জেফরি ভ্যান্ডারসে এবং মহেশ থেকশানা। দুইজনই ৩টি করে উইকেট নেন। ২১০ রানের লক্ষ্যকে সামনে রেখে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ৯৩ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়েl শেষ পর্যন্ত কুশল মেন্ডিস ১০২ বলে অপরাজিত ৭৪ রানের ইনিংস শ্রীলঙ্কাকে ম্যাচের পাশাপাশি সিরিজও জিততে সাহায্য করে । তবে শেষের দিকে থেকশানার ৪৪ বলে অপরাজিত ২৭ রান মেন্ডিসের কাজকে সহজ করে। নিউজিল্যান্ডের হয়ে সফল বোলার মাইকেল ব্রেসওয়েল। তিনি ১০ ওভারে ৩৬ রানে ৪ উইকেট নেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) সিরিজের শেষ ম্যাচে দুই দল মুখোমুখি হবে।

Releated Posts

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026

আরও পদক জিতে মণিপুর ও দেশের গৌরব বাড়াবে রাজ্যের ক্রীড়াবিদরা: ক্রীড়ামন্ত্রী

ইম্ফল, ৩০ আগস্ট (আইএএনএস): মণিপুরের ক্রীড়াবিদরা বিভিন্ন ক্রীড়া ক্ষেত্রে সাফল্য অর্জন করে আরও পদক জিতবেন এবং রাজ্য ও…

ByByNews Desk Aug 30, 2026
Scroll to Top