News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • শিলচর মেডিক্যালের মর্গে কথিত ১০ কুকি জঙ্গির মৃতদেহকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি মার-দের, পাথরবৃষ্টি, লাঠিচার্জ
Image

শিলচর মেডিক্যালের মর্গে কথিত ১০ কুকি জঙ্গির মৃতদেহকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি মার-দের, পাথরবৃষ্টি, লাঠিচার্জ

শিলচর (অসম), ১৬ নভেম্বর (হি.স.) : মণিপুরের জিরিবাম জেলার অন্তর্গত বড়বেকরা মহকুমাধীন জাকুরাধর করোং-এ নিরাপত্তা বাহিনীর গুলিতে ধরাশায়ী ১০ সশস্ত্র জঙ্গির ময়না তদন্ত শেষে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতাল (এসএমসিএইচ)-এর মর্গ চত্বরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করেছে কুকি তথা মার জনগোষ্ঠীয় মানুষ।

আজ শনিবার ১০ জঙ্গির মৃতদেহ চপারে করে কাছাড় জেলার অন্তর্গত মাসিমপুরে ভারতীয় সেনা বাহিনীর ছাউনিতে নিয়ে না যাওয়ার দাবিতে মার অ্যাসোসিয়েশনের ডাকে কাতারে কাতারে স্বগোষ্ঠীর মানুষ এসএমসিএইচ-এ মর্গের সামনে জমায়েত হন। পুলিশ তাদের বাধা দিতে গেলে প্রথমে ঠেলাধাক্কা, পরে শুরু হয় ধস্তাধস্তি। এক সময় শুরু হয় পুলিশের ওপর পাথরবৃষ্টি। উন্মত্ত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়েছে।

ঘটনার খবর পেয়ে সিআরপিএফ-এর দল নিয়ে ছুটে আসেন সাউদাৰ্ন রেঞ্জের ডিআইজি কঙ্কনজ্যোতি শইকিয়া এবং পুলিশ সুপার নোমাল মাহাতো। দুই পুলিশ আধিকারিক মার অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। কিন্তু তারা দাবি করেন, মৃতদেহগুলি চপারে নয়, সড়কপথে নিয়ে যেতে হবে। পুলিশের কর্মকর্তারা তাদের এই দাবি নাকচ করে দিলে মার-রা আরেক দাবি তুলে। বিক্ষোভকারীরা পুলিশের কাছে লিখিত আশ্বাসের দাবি করে বলে, মৃতদেহগুলি ইমফলে নিয়ে যাওয়া যাবে না, চূড়াচাঁদপুরে (মণিপুর) নিয়ে যেতে হবে।

পুলিশ সুপার নোমাল মাহাতে তাদের এই দাবি পালনে অক্ষমতা প্রকাশ করে বলেন, এ ধরনের কোনও লিখিত আশ্বাস দেওয়ার অধিকার বা ক্ষমতা কাছাড় পুলিশের নেই। কেননা, বিষয়টি কেন্দ্ৰীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং মণিপুর পুলিশের এক্তিয়ারভুক্ত।

তখন মার অ্যাসোসিয়েশনের জনৈক মহিলা পদাধিকারী বলেন, জিরিবামের অতিরিক্ত এসপি থমাস লিখিতভাবে জানিয়েছেন, ওই দশটি দেহ চূড়াচাঁদপুরে নিয়ে যাওয়া হবে। মণিপুর পুলিশ বা সিআরপিএফ-এর হেলিকপ্টারে নিয়ে যাওয়া হবে না।

এভাবে বহুক্ষণ কথাবাৰ্তা চলে। পরিস্থিতিও নিয়ন্ত্রণে আসে। এর পর দশ জঙ্গির মৃতদেহ কফিনবন্দি করা হয়।

উল্লেখ্য, জিরিবাম জেলার অন্তৰ্গত বড়বেকরা থানা এবং সিআরপিএফ পোস্ট সংলগ্ন জাকুরাধর করোং-এ গত সোমবার (১১ নভেম্বর) বিকালে যৌখ নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র কথিত কুকি জঙ্গিদের বন্দুকযুদ্ধে ধরাশায়ী হয়েছিল দশ সশস্ত্র জঙ্গি।

Releated Posts

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026

মেঘালয়ে বেসরকারি সংস্থার ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ে রিপোর্ট তলব বিধানসভার কমিটির

শিলং, ৩১ জুলাই (আইএএনএস): মেঘালয় বিধানসভার পাবলিক আন্ডারটেকিংস কমিটি (সিওপিইউ) প্রায় ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ের অগ্রগতি…

ByByNews Desk Jul 31, 2026

অসমে বন্যা পরিস্থিতির অবনতি, মৃতের সংখ্যা বেড়ে ৮০; ক্ষতিগ্রস্ত ২.১২ লক্ষেরও বেশি মানুষ

গুয়াহাটি, ৩১ জুলাই: অসমে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। রাজ্যের আটটি জেলায় বন্যার প্রভাবে ২ লক্ষ ১২ হাজার ৪৪১…

ByByNews Desk Jul 31, 2026

ভারতে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ, ১৮ জন বিদেশি নাগরিককে আটকানোর দাবি হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ৩০ জুলাই (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশ রুখতে চলমান অভিযানে ১৮ জন বিদেশি নাগরিককে ভারতে প্রবেশের আগেই আটকানো হয়েছে…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top