News Flash

  • Home
  • দিনের খবর
  • তরুণীর অর্ধনগ্ন পচাগলা দেহ উদ্ধার, ধৃত প্রেমিক
Image

তরুণীর অর্ধনগ্ন পচাগলা দেহ উদ্ধার, ধৃত প্রেমিক

মুর্শিদাবাদ, ১৫ নভেম্বর (হি.স.) : ভাড়া বাড়ির তিনতলা থেকে এক তরুণীর অর্ধনগ্ন পচাগলা দেহ উদ্ধার হল। শুক্রবার সকালে প্রতিবেশীদের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় বহরমপুরের একাংশে। খুন নাকি আত্মহত্যা, তা নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। ঘটনায় তরুণীর একত্রবাসের সঙ্গীকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গিয়েছে, তরুণীর নাম আফরিন তবসুম। বয়স ২৩ বছর। তিনি মুর্শিদাবাদের বেলডাঙার বাসিন্দা। কয়েকমাস ধরে বহরমপুরের ভাকুড়ি এলাকায় প্রেমিকের সঙ্গে একটি বাড়িতে ভাড়া থাকতেন। আরও জানা গিয়েছে তরুণী বিবাহিতা ছিলেন। চার বছরের এক সন্তানও রয়েছে। তবে স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন। কয়েকদিন ধরে ওই ঘরে কাউকে দেখা যাচ্ছিল না। ঘর থেকে পচা দুর্গন্ধ বেরতে থাকে। সন্দেহ হতে ঘরে উঁকি মেরে তরুণীর দেহ দেখতে পান স্থানীয়রা। তাঁরাই খবর দেন পুলিশে।

মৃত্যুর কারণ স্পষ্ট না হলেও পুলিশের প্রাথমিক অনুমান, দুদিন আগে তরুণীর মৃত্যু হয়েছে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে আসল ঘটনা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top