News Flash

  • Home
  • দিনের খবর
  • বুধে ঝাড়খণ্ডে ভোটগ্রহণ ৪৩ আসনে, একঝাঁক তারকা প্রার্থীর ভাগ্য নির্ণয়
Image

বুধে ঝাড়খণ্ডে ভোটগ্রহণ ৪৩ আসনে, একঝাঁক তারকা প্রার্থীর ভাগ্য নির্ণয়

রাঁচি, ১২ নভেম্বর (হি.স.): ঝাড়খণ্ডে বুধবার প্রথম দফার বিধানসভা নির্বাচন। প্রথম দফার ভোটে ঝাড়খণ্ডের ৮১টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৪৩টিতে ভোটগ্রহণ হবে। ভাগ্যপরীক্ষা হবে ৬৮৩ জন প্রার্থীর। মোট ভোটারের সংখ্যা এক কোটি ৩৭ লক্ষ। প্রথম দফায় মোট ১৫,৩৪৪টি বুথে ভোটগ্রহণ হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

আগামী ২০ নভেম্বর ঝাড়খণ্ডে দ্বিতীয় দফায় বাকি ৩৮টি আসনে ভোটগ্রহণ হবে। গণনা আগামী ২৩ নভেম্বর। মহারাষ্ট্রেও ওই দিন ভোটগণনা হবে। মহারাষ্ট্ৰে এক দফায় ভোট ২০ নভেম্বর।

ঝাড়খণ্ডে প্রথম দফার ভোটে বিজেপির গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পই সোরেন (সরাইকেলা), তাঁর পুত্র বাবুলাল (ঘাটশিলা), দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী— মধু কোড়ার স্ত্রী তথা প্রাক্তন সাংসদ গীতা কোড়া (জগনাথপুর) এবং অর্জুন মুন্ডার স্ত্রী মীরা (পোটকা)। বিজেপির আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী রঘুবর দাসের পুত্রবধূ পূর্ণিমা। উল্লেখযোগ্য কংগ্রেস প্রার্থী, এআইসিসির সাধারণ সম্পাদক তথা প্রাক্তন আইপিএস অজয় কুমার (জামশেদপুর পূর্ব) এবং মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের মন্ত্রিসভার সদস্য তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বর ওরাওঁ (লোহারদাগা)।

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top