News Flash

  • Home
  • প্রধান খবর
  • ২০৪৭ সালের মধ্যে উন্নত দেশ হওয়ার স্বপ্ন পূরণের একমাত্র উপায় শিক্ষা : ধর্মেন্দ্র প্রধান
Image

২০৪৭ সালের মধ্যে উন্নত দেশ হওয়ার স্বপ্ন পূরণের একমাত্র উপায় শিক্ষা : ধর্মেন্দ্র প্রধান

নয়াদিল্লি, ১২ নভেম্বর (হি.স.): উন্নত দেশ হওয়ার স্বপ্ন পূরণের একমাত্র উপায় হল শিক্ষা। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান মঙ্গলবার নতুন দিল্লিতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সচিবদের সঙ্গে উচ্চ ও কারিগরি শিক্ষা সংক্রান্ত জাতীয় কর্মশালায় ভাষণ দেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার।

জাতীয় কর্মশালায় বক্তৃতার সময় কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শিক্ষা ক্ষেত্রের পাঁচটি মূল দিকের বিকাশের ওপর জোর দেন। এগুলি হল অবকাঠামো, নেতৃত্ব, পাঠ্যক্রম, বহুবিভাগীয় গবেষণা এবং প্রাণবন্ত ক্যাম্পাস জীবন। ধর্মেন্দ্র প্রধান রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রতিনিধিদেরকে নিজ নিজ রাজ্যে জাতীয় শিক্ষা নীতি ২০২০ বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন এবং প্রতিটি রাজ্যের বিশেষ প্রয়োজনের ভিত্তিতে পাঠ্যক্রম তৈরি করার পরামর্শ দিয়েছেন।

Releated Posts

গবেষণা ও উদ্ভাবনকে সহজতর করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): বৈজ্ঞানিক অগ্রগতির মূল্যায়ন এখন ক্রমশ তার সামাজিক ও অর্থনৈতিক প্রভাবের ভিত্তিতে করা উচিত বলে…

ByByNews Desk Jun 14, 2026

ডিআরডিওর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সাফল্য, বিজ্ঞানীদের অভিনন্দন যোগীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-র বহুস্তরীয় ব্যালিস্টিক মিসাইল…

ByByNews Desk Jun 13, 2026

দেশে নতুন প্রজন্মের শিল্প পরিকাঠামো গড়তে ‘ভাব্য’ প্রকল্প, জানাল শিল্পমহল

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): ভারতে আধুনিক শিল্প পরিকাঠামো গড়ে তুলতে কেন্দ্রের ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা (ভাব্য) প্রকল্পকে একটি…

ByByNews Desk Jun 13, 2026

ভারতীয় সেনাবাহিনীর নতুন প্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ, ৩০ জুন দায়িত্ব গ্রহণ

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ-কে ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী সেনাপ্রধান (চিফ অব আর্মি স্টাফ) হিসেবে নিয়োগ…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top