News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • জিরিবামে জঙ্গি হামলার পর নিখোঁজ তিন মহিলা ও তিন শিশুর সন্ধানে জোরদার তালাশি অভিযান চালিয়েছে পুলিশ : আইজিপি
Image

জিরিবামে জঙ্গি হামলার পর নিখোঁজ তিন মহিলা ও তিন শিশুর সন্ধানে জোরদার তালাশি অভিযান চালিয়েছে পুলিশ : আইজিপি

ইমফল, ১২ নভেম্বর (হি.স.) : জিরিবাম জেলার অন্তৰ্গত বড়বেকরা থানা এবং সিআরপিএফ পোস্ট সংলগ্ন জাকুরাধর করোং-এ গতকাল (সোমবার) বন্দুকযুদ্ধের পর নিখোঁজ তিন মহিলা এবং তিন নাবালক সহ মোট ছয় সাধারণ নাগরিকের সন্ধানে জোরদার তালাশি অভিযান চালিয়েছে পুলিশ ও নিরাপত্তা বাহিনী।

আজ মঙ্গলবার রাজ্য পুলিশের সদর দফতরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে গতকাল সংঘটিত সহিংসতার বর্ণনা দিচ্ছিলেন আইজিপি (অপারেশনস) আইকে মুইভা। গতকালে ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ আখ্যা দিয়ে আইজিপি বলেন, গুলি বর্ষণ বন্ধ করতে নিরাপত্তা বাহিনীর সতর্কতা উপেক্ষা করে জঙ্গিরা হামলা না থামিয়ে পাল্টা আক্রমণ করে। তখন নিরাপত্তা বাহিনী বাধ্য হয়ে যুদ্ধংদেহী রূপ ধারণ করে। প্রায় ৪৫ মিনিট উভয় পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ হয়।

এতে একজন সিআরপিএফ অফিসার আহত হওয়ার পাশাপাশি ১০ জঙ্গির মৃত্যু হয়েছে। পাশাপাশি বড়বেকরা থানায় গড়া ত্রাণ শিবিরে আশ্রিত দুই অসামরিক ব্যক্তির মৃত্যু হয়েছে।

আইজিপি (অপারেশনস) আইকে মুইভা জানান, ঘটনার পর থেকে নিখোঁজ হয়েছিলেন আটজন। তাদের মধ্যে আজ সকালে দুজনের মৃতদেহ উদ্ধার হয়েছে। এখনও যারা নিখোঁজ তাঁরা ইউরেম্বাম রানি (৬০), তেলিম থোইবি দেবী (৩১), তাঁর মেয়ে তেলেম থাজামানবি দেবী (৮), লাইশরাম হেইতোম্বি দেবী (৩৫), তাঁর দুই ছেলে লাইশরাম চিংখেইঙ্গানবা সিং (২.৫ বছর) ও লাইশরাম লামনগানবা। সিং (১০ মাস)। হামলার সময় তাঁরা ত্রাণ শিবিরে অবস্থান করছিলেন।

তিনি নিশ্চিত করেছেন, জিরিবাম জেলার স্পর্শকাতর এলাকায় পর্যাপ্ত সংখ্যায় যৌথ নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়া পুলিশ ও নিরাপত্তা বাহিনী নিখোঁজদের খুঁজে বের করতে নিরলসভাবে প্রচেষ্টা চালিয়েছে। আইজিপি মুইভা জানান, ‘হামলার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। আমরা নিখোঁজদের খুঁজে বের করতে এবং এলাকায় নিরাপত্তা পুনরুদ্ধার করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

সংঘর্ষে নিহতরা অসামরিক সাধারণ নাগরিক ছিলেন বলে কুকি-ভিত্তিক বিভিন্ন সংস্থার দাবি সম্পর্কে জিজ্ঞাসা করলে আইজিপি মুইভা তাদের দাবিকে অস্বীকার করে বলেন, উদ্ধারকৃত অস্ত্রশস্ত্র এবং নিহতদের পোশাকই প্রমাণ করে তারা জঙ্গি ছিল। তিনি জানান, মৃতদেহগুলির পাশ থেকে উদ্ধার হয়েছে তিনটি একে সিরিজের রাইফেল, চারটি সেলফ-লোডিং রাইফেল (এসএলআর), দুটি ইনসাস রাইফেল, একটি একটি রকেট চালিত গ্রেনেড (আরপিজি), একটি পাম্প-অ্যাকশন বন্দুক, কয়েকটি বিপি হেলমেট এবং বেশ কয়েকটি ম্যাগাজিন সহ অস্ত্র ও গোলাবারুদ।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, বড়বেকরা থানার ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন ১৩ জন। তাঁদের মধ্যে ছয়জন নিখোঁজ, পাঁচজনকে উদ্ধার করা হয়েছে এবং হামলায় দুজন নিহত হয়েছেন।

Releated Posts

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026

মেঘালয়ে বেসরকারি সংস্থার ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ে রিপোর্ট তলব বিধানসভার কমিটির

শিলং, ৩১ জুলাই (আইএএনএস): মেঘালয় বিধানসভার পাবলিক আন্ডারটেকিংস কমিটি (সিওপিইউ) প্রায় ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ের অগ্রগতি…

ByByNews Desk Jul 31, 2026

অসমে বন্যা পরিস্থিতির অবনতি, মৃতের সংখ্যা বেড়ে ৮০; ক্ষতিগ্রস্ত ২.১২ লক্ষেরও বেশি মানুষ

গুয়াহাটি, ৩১ জুলাই: অসমে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। রাজ্যের আটটি জেলায় বন্যার প্রভাবে ২ লক্ষ ১২ হাজার ৪৪১…

ByByNews Desk Jul 31, 2026

ভারতে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ, ১৮ জন বিদেশি নাগরিককে আটকানোর দাবি হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ৩০ জুলাই (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশ রুখতে চলমান অভিযানে ১৮ জন বিদেশি নাগরিককে ভারতে প্রবেশের আগেই আটকানো হয়েছে…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top