News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • মণিপুর : ইমফল পশ্চিমে রাতভর সশস্ত্র হামলা ও অগ্নিসংযোগ কুকি জঙ্গিদের, আহত দুই নাগরিক
Image

মণিপুর : ইমফল পশ্চিমে রাতভর সশস্ত্র হামলা ও অগ্নিসংযোগ কুকি জঙ্গিদের, আহত দুই নাগরিক

ইমফল, ১২ নভেম্বর (হি.স.) : ইমফল পূর্ব, জিরিবাম, বিষ্ণুপুরের পর এবার ইমফল পশ্চিম জেলায় রাতভর সশস্ত্র হামলা ও অগ্নিসংযোগ করেছে কুকি জঙ্গিরা। এ ঘটনায় আহত হয়েছেন গ্রামের দুই বাসিন্দা।

রাজ্য পুলিশ সদর দফতর সূত্রের খবরে জানা গেছে, সোমবার মধ্যরাতে ইমফল পশ্চিম এবং কংপোকপি জেলার সীমান্তবৰ্তী কাংচুপ এবং কাউট্রুকের পেরিফেরাল অঞ্চলে সশস্ত্র হামলা চালায় ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত কুকি জঙ্গিরা। মাথায় কালো কাপড় বাঁধা জঙ্গিদের আপাদমস্তক পরনে ছিল কালো রঙের পোশাক। তারা গ্ৰামের আবাসিক এলাকায় নির্বিচারে গুলি চালায়, সাধারণ নাগরিকদের বাড়িঘরে অগ্নিসংযোগ করে। দফায় দফায় হামলা আজ মঙ্গলবার ভোর পর্যন্ত চলে। জঙ্গিদের হামলায় দুই নাগরিক আহত হয়েছেন৷

পুলিশের সূত্রটি জানিয়েছে, ভয়াবহ হামলায় গ্রামবাসীদের মধ্যে ব্যাপক ভয় ও আতঙ্কের সৃষ্টি করেছে। প্রাণে বাঁচতে শিশু-আবাল-বদ্ধ-বনিতাকে সঙ্গে নিয়ে আবাসিকরা রাতের অন্ধকারে চুপিসারে কোনওক্ৰমে নিরাপদ এলাকায় আশ্রয় নিয়েছেন।

Releated Posts

অসমে গবাদি পশু পাচার রুখে ৮২টি পশু উদ্ধার, বাজেয়াপ্ত দুই গাড়ি

গুয়াহাটি, ১৪ সেপ্টেম্বর (আইএনএস): গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অসমের বঙ্গাইগাঁও জেলার অভয়াপুরী এলাকায় বেআইনি ভাবে…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুর ও মিজোরামে ৫ মাদক কারবারি গ্রেফতার, ৫ কোটি টাকার বেশি হেরোইন উদ্ধার

ইম্ফল/আইজল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুর ও মিজোরামে পৃথক অভিযানে নিরাপত্তা বাহিনী ৫ কোটি ৮ লাখ টাকারও বেশি মূল্যের…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুরে চারজন নিহতের পর কড়া পদক্ষেপের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ইম্ফল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরের তামেংলং ও নোনি জেলায় পৃথক হামলায় দুই মহিলা-সহ চারজন নিহত হওয়ার ঘটনায় কড়া…

ByByNews Desk Sep 14, 2026

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top