News Flash

  • Home
  • দিনের খবর
  • ডেঙ্গু  ও ম্যালেরিয়ার মোকাবিলায় চলবে বাড়ি বাড়ি অভিযান নভেম্বর মাস জুড়েই 
Image

ডেঙ্গু  ও ম্যালেরিয়ার মোকাবিলায় চলবে বাড়ি বাড়ি অভিযান নভেম্বর মাস জুড়েই 

কলকাতা, ১০ নভেম্বর (হি.স.) : এই মুহূর্তে নগর কলকাতা ও তৎসংলগ্ন ওয়ার্ড এবং কলকাতা পুরসভার সংযোজিত এলাকায় গতবছরের চেয়ে দুই মারণ রোগ ডেঙ্গু ও ম্যালেরিয়ার প্রকোপ তুলনামূলক ভাবে কম। যদিও বাড়ি বাড়ি মশা নিধন অভিযান চলবে ওয়ার্ডগুলিতে। চলতি মাস জুড়েই এই সিদ্ধান্ত। শীত পড়লে ডিসেম্বর মাসে তা বন্ধ করা হবে বলে স্থির হয়েছে। মেয়র ফিরহাদ হাকিম এ প্রসঙ্গে জানান, লাগাতার নজরদারির ফলে সম্ভব হয়েছে। তাই বলে আত্ম সন্তুষ্টির কোনও কারণ নেই। চলছে সতর্ক ও কড়া পদক্ষেপ। এই মাস জুড়েই তা চলবে। ডিসেম্বর মাসের আগে রেহাই নেই। শীত পড়ে গেলে বন্ধ করে দেওয়া হবে ওষুধ স্প্রে এবং ব্লিচিং প্রয়োগ ও এলাকায় সাফ সুতরোর কাজ। এদিকে পুরসভার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মেয়রের অনুরোধে পরিসংখ্যান দিয়ে জানিয়েছেন, ৯৩% কম ডেঙ্গুর প্রকোপ এবং ৪০ শতাংশ ম্যালেরিয়ার প্রভাব এবছর কম রয়েছে। পুর এলাকায় ডেঙ্গু ও ম্যালেরিয়ার প্রকোপ কম তুলতে ধরতে গিয়ে তিনি আরও জানান, গতবছরের জানুয়ারি নভেম্বর এবং চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর মাসের প্রথম সপ্তাহের হিসেব। এপর্যন্ত গত বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১২,৩৩৪ টি, এবছর তা মাত্র ৮৬৫ টি। গতবছর ম্যালেরিয়ার ৯,৩০৯ টির জায়গায় এবছর ৫, ১৮৭ টি ঘটনা পুরসভার স্বাস্থ্য দফতরের রিপোর্টে রয়েছে।

Releated Posts

বন্দে ভারত এক্সপ্রেসে দেশের প্রথম জীবন্ত হৃদ্‌যন্ত্র পরিবহন, সুরাট থেকে আমদাবাদে সফল ঐতিহাসিক অভিযান

আমদাবাদ/সুরাট, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের রেল ইতিহাসে প্রথমবার ট্রেনে জীবন্ত হৃদ্‌যন্ত্র (লাইভ হার্ট) পরিবহনের নজির গড়ল ভারতীয় রেল।…

ByByNews Desk Jul 31, 2026

জেলবন্দি কাউন্সিলরকে ছয় মাসের ছুটি মঞ্জুর, তিরুবনন্তপুরম কর্পোরেশনে তুমুল বিতর্ক

তিরুবনন্তপুরম, ৩১ জুলাই (আইএএনএস): কেরলের তিরুবনন্তপুরম কর্পোরেশন কাউন্সিলে তীব্র রাজনৈতিক উত্তেজনার মধ্যেই জেলবন্দি বিজেপি কাউন্সিলর আর. সুগতনের ছয়…

ByByNews Desk Jul 31, 2026

বিবাহিত কন্যাকে করুণাভিত্তিক চাকরি থেকে বঞ্চিত করা যাবে না: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): শুধু বিবাহিত হওয়ার কারণে কোনও কন্যাকে করুণাভিত্তিক (কমপ্যাশনেট) নিয়োগের সুযোগ থেকে বঞ্চিত করা যাবে…

ByByNews Desk Jul 31, 2026

ওয়াকফ সম্পত্তিতে অনিয়মের প্রমাণ জমা, সমাজবাদী পার্টির বিরুদ্ধে হুমকির অভিযোগ শাহাবুদ্দিন রাজভির

বেরেলি, ৩১ জুলাই (আইএএনএস): অল ইন্ডিয়া মুসলিম জামাতের সভাপতি মৌলানা শাহাবুদ্দিন রাজভি বেরেলভি সমাজবাদী পার্টি (এসপি)-র সঙ্গে যুক্ত…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top