News Flash

  • Home
  • দেশ
  • ভবিষ্যতে কোনও নির্বাচনে লড়তে চাই না : শরদ পওয়ার
Image

ভবিষ্যতে কোনও নির্বাচনে লড়তে চাই না : শরদ পওয়ার

বারামতী, ৫ নভেম্বর (হি.স.): ভবিষ্যতে কোনও নির্বাচনে লড়তে চাই না। জানিয়ে দিলেন এনসিপি-এসসিপি প্রধান শরদ পওয়ার। মঙ্গলবার মহারাষ্ট্রের বারামতীতে শরদ পাওয়ার বলেছেন, “আমি ক্ষমতায় নেই, আমি রাজ্যসভার একজন সদস্য৷ কিন্তু এখন আমার মেয়াদের মাত্র দেড় বছর বাকি। দেড় বছর পরে, আমি আবার রাজ্যসভায় যাব কি না, আমাকে ভেবে দেখতে হবে। আমি লোকসভা নির্বাচনে লড়ব না। আমি এখন কোনও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব না।”

শরদ পওয়ার আরও বলেছেন, “আমি এ পর্যন্ত ১৪টি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি। এসব নির্বাচনে আপনারা আমাকে কখনোই ঘরে যেতে দেননি, সব নির্বাচনেই আপনারা আমাকে বিজয়ী করেছেন। আপনারা আমাকে প্রতিটি নির্বাচনে জিতিয়েছেন কিন্তু আমাকে কোথাও তো থামতে হবে। নতুন প্রজন্মকে নিয়ে আসতে হবে। কিন্তু এর মানে আমি সমাজসেবা ছাড়িনি। আমি ক্ষমতা চাই না, কিন্তু আমি মানুষের সেবা ছেড়ে যাইনি।”

Releated Posts

গ্রামীণ উদ্ভাবকদের মূলধারার উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে হবে: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): দেশের তৃণমূল স্তরের উদ্ভাবকদের আনুষ্ঠানিক উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে নির্বিঘ্নে যুক্ত করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয়…

ByByNews Desk Jul 31, 2026

অন্ধ্রপ্রদেশে বিশেষ নিবিড় পুনর্বিবেচনার পর খসড়া ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৪৫ লক্ষ নাম

অমরাবতী, ৩১ জুলাই (আইএএনএস): বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) প্রক্রিয়া শেষে শুক্রবার প্রকাশিত অন্ধ্রপ্রদেশের খসড়া…

ByByNews Desk Jul 31, 2026

ভাদোহির নাম ফের ‘সন্ত রবিদাস নগর’ করায় স্বাগত, উত্তরপ্রদেশের অন্যান্য জেলারও পুরনো নাম ফিরিয়ে আনার দাবি মায়াবতীর

লখনউ, ৩১ জুলাই (আইএএনএস): ভাদোহি জেলার নাম পুনরায় ‘সন্ত রবিদাস নগর’ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বহুজন সমাজ পার্টির…

ByByNews Desk Jul 31, 2026

আরডিআই প্রকল্পে অর্থ বরাদ্দ নিয়ে স্বার্থের সংঘাতের অভিযোগ ভিত্তিহীন, সংবাদমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর: কেন্দ্র

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): টেকনোলজি ডেভেলপমেন্ট বোর্ড (টিডিবি)-এর মাধ্যমে গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন (আরডিআই) প্রকল্পে সংস্থাগুলিকে অর্থ বরাদ্দের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top