News Flash

  • Home
  • দেশ
  • আশ্বাসই সার, চলতি বছর টেট পরীক্ষা হচ্ছে না
Image

আশ্বাসই সার, চলতি বছর টেট পরীক্ষা হচ্ছে না

কলকাতা, ২৮ অক্টোবর (হি.স.) : টেট নিয়ে যখন জটিলতা তুঙ্গে, তখন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল স্পষ্ট বলেছিলেন, প্রতি বছর টেট পরীক্ষা নেওয়া হবে। ২০২২-এর পর ২০২৩-এও প্রাথমিক টেট পরীক্ষা হয়। কিন্তু ২০২৪-এ আর টেট পরীক্ষা হচ্ছে না বলে পর্ষদ সূত্রে খবর।

প্রাথমিক শিক্ষকদের যোগ্যতা বিচারের ক্ষেত্রে প্রাথমিক পরীক্ষা এই টেট। পাঁচ বছর পর ২০২২-এ পরীক্ষা দিয়েছিলেন লক্ষাধিক পরীক্ষার্থী। সেই পরীক্ষায় উত্তীর্ণ হন দেড় লক্ষ প্রার্থী। পরপর দু বছর যে পরীক্ষা নেওয়া হয়, সেই চাকরি প্রার্থীদের নিয়োগ এখনও হয়নি। তাই আপাতত পরীক্ষা নেওয়া হচ্ছে না বলেই জানা যাচ্ছে। গৌতম পাল সোমবার সংবাদমাধ্যমে জানিয়েছেন, “আমরা আগে দ্রুত নিয়োগ করব, তারপর পরীক্ষা নেব।”

উল্লেখ্য, ২০২৩ সালেই টেট-পরীক্ষার্থীদের দুবার নিয়োগ হওয়ার কথা জানিয়েছিলেন গৌতম পাল। সেই কথা রাখতে পারেননি তিনি। কোনও টেট-এর নিয়োগ প্রক্রিয়াই শুরু হয়নি। পর্ষদ সূত্রে খবর, এ বছর আর টেট পরীক্ষা হওয়ার সম্ভাবনা নেই। হাতে আর মাত্র ২ মাস সময় আছে। তার মধ্যে আগের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে নতুন নিয়োগ শুরু করা সম্ভব নয় বলেই মনে করা হচ্ছে।

Releated Posts

ছাত্র আন্দোলনকারীদের বিরুদ্ধে এফআইআর বাতিল, সুপ্রিম কোর্টের নির্দেশকে স্বাগত সিজেপি-র

নয়াদিল্লি, ১ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি, বিহার, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, অসম-সহ দেশের বিভিন্ন জায়গায় ছাত্র আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর…

ByByNews Desk Sep 1, 2026

রামপুরহাটে বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, মৃত মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝি

কলকাতা, ১ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝি বলে পরিচিত বৃষ্টি মুখোপাধ্যায়ের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে…

ByByNews Desk Sep 1, 2026

বিজেপির ‘বল্লারি চলো’ পদযাত্রা শুরু, কর্নাটক সরকারকে উৎখাতের হুঁশিয়ারি ইয়েদুরাপ্পার

রায়চুর, ১ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকে বিজেপি মঙ্গলবার রায়চুর জেলার লিঙ্গসুগুর থেকে ১০ দিনের ‘বল্লারি চলো’ পদযাত্রা শুরু করেছে।…

ByByNews Desk Sep 1, 2026

জম্মু-কাশ্মীরে ব্যবসার পথ আরও সহজ করতে কমপ্লায়েন্স সরল করার নির্দেশ ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু-কাশ্মীরে ব্যবসার পরিবেশ আরও উন্নত করতে প্রশাসনিক জটিলতা কমানো, কমপ্লায়েন্স প্রক্রিয়া সরল করা এবং…

ByByNews Desk Sep 1, 2026
Scroll to Top