News Flash

  • Home
  • দেশ
  • মন কি বাতে দেশের অ্যানিমেশন ক্ষেত্র নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর
Image

মন কি বাতে দেশের অ্যানিমেশন ক্ষেত্র নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৭ অক্টোবর (হি.স.): রবিবার প্রধানমন্ত্রীর মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাতে দেশের অ্যানিমেশন ক্ষেত্র নিয়ে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এপ্রসঙ্গে তিনি উল্লেখ করেন ছোটদের অ্যানিমেশন সিরিজ ছোটা ভীমের। তিনি বলেন, সেই দিনটা নিশ্চয়ই মনে আছে আপনাদের যেদিন থেকে টিভিতে ছোটা ভীমকে দেখা যেতে লাগল। শিশুরা তো কখনওই ভুলতে পারবে না, কত উত্তেজনা ছিল ছোটা ভীমকে ঘিরে। এইভাবেই আমাদের অন্যান্য অ্যানিমেটেড সিরিয়াল কৃষ্ণা, হনুমান, মোটু-পাতলুর অনুরাগী ছড়িয়ে আছে দুনিয়া জুড়ে। 

তিনি বলেন, ভারতের তৈরি অ্যানিমেশন চরিত্র, এখানকার অ্যানিমেশন চলচ্চিত্র, নিজেদের বিষয়বস্তু আর সৃষ্টিশীলতার কারণে গোটা পৃথিবীতে সমাদৃত হচ্ছে। সৃষ্টিশীল উদ্যমের এক ঢেউ বইছে দেশজুড়ে। অ্যানিমেশনের জগতে ‘মেড ইন ইণ্ডিয়া’ আর ‘মেড বাই ইণ্ডিয়ানস’ ব্যাপ্ত হয়ে আছে। আপনারা জেনে আনন্দিত হবেন যে আজ ভারতের মেধা বিদেশি প্রোডাকশনেরও গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে। এখনকার স্পাইডারম্যান হোক বা ট্র্যান্সফর্মারস, এই দুটো ছবিতে হরিনারায়ণ রাজীবের অবদানের খুব প্রশংসা করেছে লোকজন। ভারতের অ্যানিমেশন স্টুডিওগুলো ডিজনি এবং ওয়ার্নার ব্রাদার্সের মত বিশ্বের নামীদামী প্রোডাকশন কোম্পানির সঙ্গে কাজ করছে। তিনি এও উল্লেখ করেন, ২৮ অক্টোবর ওয়ার্ল্ড অ্যানিমেশন ডে-ও পালন করা হবে। ভারতকে গ্লোবাল অ্যানিমেশন পাওয়ার হাউজ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি। 

Releated Posts

সিবিএসই-র সংশোধিত তিন-ভাষা নীতি চ্যালেঞ্জ করে নতুন মামলায় নোটিস সুপ্রিম কোর্টের, জবাব চাইল কেন্দ্র-সিবিএসই-এনসিইআরটি-র কাছে

নয়াদিল্লি, ১৪ জুলাই (আইএএনএস): সিবিএসই-র সংশোধিত তিন-ভাষা নীতিকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া নতুন একগুচ্ছ আবেদনের ভিত্তিতে মঙ্গলবার কেন্দ্র,…

ByByNews Desk Jul 14, 2026

হাফিজ সইদের বিরুদ্ধে অজামিনযোগ্য পরোয়ানাকে স্বাগত প্রতিরক্ষা বিশেষজ্ঞদের, ‘রেড কর্নার নোটিস’ জারির পথ খুলতে পারে বলে মত

নয়াদিল্লি, ১৪ জুলাই (আইএএনএস): পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলা মামলায় লস্কর-ই-তইবার প্রতিষ্ঠাতা ও রাষ্ট্রসংঘ ঘোষিত জঙ্গি হাফিজ সইদের বিরুদ্ধে জম্মুর…

ByByNews Desk Jul 14, 2026

পিওজেকে-র বিক্ষোভ পাকিস্তানের দীর্ঘদিনের শোষণের ফল, কড়া বার্তা ভারতের

নয়াদিল্লি, ১৪ জুলাই (আইএএনএস): পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে (পিওজেকে) চলমান বিক্ষোভকে পাকিস্তানের দীর্ঘদিনের পদ্ধতিগত শোষণ, মৌলিক অধিকার…

ByByNews Desk Jul 14, 2026

বিদাদি টাউনশিপ প্রকল্প ঘিরে বিক্ষোভ: ২০ জনের বেশি কৃষকের বিরুদ্ধে এফআইআর, পুলিশি নিরাপত্তায় ফের জমি সমীক্ষার প্রস্তুতি

বেঙ্গালুরু, ১৪ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর উপকণ্ঠে প্রস্তাবিত বিদাদি টাউনশিপ প্রকল্পের জন্য জমি সমীক্ষা ঘিরে হওয়া সহিংস বিক্ষোভের ঘটনায়…

ByByNews Desk Jul 14, 2026
Scroll to Top