News Flash

  • Home
  • খেলা
  • বৃহস্পতিবার উপমহাদেশের তিনটি টেস্ট ম্যাচেই ছিল স্পিনারদের দিন
Image

বৃহস্পতিবার উপমহাদেশের তিনটি টেস্ট ম্যাচেই ছিল স্পিনারদের দিন

কলকাতা, ২৫ অক্টোবর (হি.স.): ক্রিকেট বিশ্ব বৃহস্পতিবার এই উপমহাদেশে তিনটি টেস্ট ম্যাচে দেখলো স্পিন বোলারদের  ম্যাজিক। একই দিনে ভিন্ন তিন ভেন্যু। ভারতের পুণে, পাকিস্তানের রাওয়ালপিন্ডি ও বাংলাদেশের মিরপুর। এই তিনটি টেস্টেই স্পিনাররা নিয়েছেন ২৫টি উইকেট। পেসাররা নিয়েছেন মাত্র পাঁচটি।

পুণেতে ভারত নিউজিল্যান্ড: পুণেতে নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের ১০ উইকেট তুলে নেন ভারতের দুই ডান-হাতি অফ স্পিনার। ওয়াশিংটন সুন্দর নেন ৫৯ রানে ৭ উইকেট। যা তার ইনিংসসেরা বোলিং। রবিচন্দ্রন অশ্বিন নেন ৩ উইকেট। ভারতের ইনিংসে এক উইকেট পড়লেও সেটি নেন কিউই পেসার টিম সাউদি।

রাওয়ালপিন্ডিতে ইংল্যান্ড পাকিস্তান :ইংল্যান্ডের ইনিংসে ১০ উইকেট নেন পাকিস্তানের তিন স্পিনার মিলে। অফ স্পিনার সাজিদ খান নেন ৬ উইকেট, ৩টি নেন বাঁ-হাতি স্পিনার নোমান আলী, অপরটি নেন লেগ স্পিনার জাহিদ মাহমুদ। জবাব দিতে নেমে পাকিস্তান বৃহস্পতিবার প্রথম দিনে হারায় ৩ উইকেট। যার দুটি নিয়েছেন ইংল্যান্ডের দুই স্পিনার শোয়েব বশির ও জ্যাক লিচ।

মিরপুরে দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ:ঢাকার মিরপুর স্টেডিয়াম স্পিন সহায়ক। বৃহস্পতিবার মিরপুর টেস্টের চতুর্থ দিনে দুই দলের মোট ৬ উইকেট পড়ে। বাংলাদেশের ইনিংসের শেষ তিনটি এবং দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট। প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংসের ৩টি উইকেটই নেন বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম।

Releated Posts

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026

আরও পদক জিতে মণিপুর ও দেশের গৌরব বাড়াবে রাজ্যের ক্রীড়াবিদরা: ক্রীড়ামন্ত্রী

ইম্ফল, ৩০ আগস্ট (আইএএনএস): মণিপুরের ক্রীড়াবিদরা বিভিন্ন ক্রীড়া ক্ষেত্রে সাফল্য অর্জন করে আরও পদক জিতবেন এবং রাজ্য ও…

ByByNews Desk Aug 30, 2026

জাতীয় ক্রীড়া দিবসে বিলোনিয়ায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২৯ আগস্ট: “সুস্থ শরীর, সুস্থ মন, ক্রীড়াই হোক জীবনের অঙ্গ” এই বার্তাকে সামনে রেখে জাতীয়…

ByByNews Desk Aug 29, 2026

বিহারে সংরক্ষণ নিয়ে এনডিএ-র অন্দরে মতপার্থক্য প্রকাশ্যে

পাটনা, ২৯ আগস্ট (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) ও তফসিলি উপজাতি (এসটি) সংরক্ষণ নিয়ে বিহারে এনডিএ-র শরিকদের মধ্যে মতপার্থক্য…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top