News Flash

  • Home
  • দিনের খবর
  • অপেক্ষা আরও কয়েকমাস, ২০২৫-এর মে থেকেই ২৪ ঘণ্টা জল মিলবে শিমলায়
Image

অপেক্ষা আরও কয়েকমাস, ২০২৫-এর মে থেকেই ২৪ ঘণ্টা জল মিলবে শিমলায়

শিমলা, ৯ অক্টোবর (হি.স.): আর মাত্র কয়েকমাসের অপেক্ষা, আগামী বছরের মে মাস থেকেই ২৪ ঘণ্টা জল পরিষেবা মিলবে শিমলায়। শতদ্রু নদী (শতলুজ নদী) থেকে প্রতিদিন অতিরিক্ত ৬৭ মিলিয়ন লিটার (এমএলডি) জল পাবে শিমলা, যা হিমাচলের রাজধানী জলের সমস্যার অবসান ঘটাবে। এই মুহূর্তে দৈনিক ভিত্তিতে প্রায় ৪৬ মিলিয়ন লিটার (এমএলডি) জল পায় শিমলা, যার বেশিরভাগ গুম্মা, গিরি, চারিথ, চুরোট, কোটি ব্র্যান্ডি এবং সিওগ থেকে সরবরাহ করা হয়। শিমলা জল প্রবন্ধন নিগম লিমিটেড (এসজেপিএনএল)-এর ব্যবস্থাপনা পরিচালক বীরেন্দ্র ঠাকুর বলেছেন, শাকরোলি গ্রাম থেকে সানজাউলি পর্যন্ত জল পাম্প করার জন্য ২২ কিলোমিটার দীর্ঘ পাইপলাইন বসানো প্রায় সম্পূর্ণ হয়েছে এবং পাম্পিং স্টেশনে কাজ চলছে। আরও কিছু কাজ বাকি রয়েছে, যা শেষ হলে ২০২৫-এর মে থেকেই ২৪ ঘণ্টা জল মিলবে শিমলায়।

Releated Posts

মাদানির ‘জিহাদ’ মন্তব্যে বিজেপির তীব্র সমালোচনা, বললেন— ‘উসকানিমূলক রাজনীতি আর কাজ করছে না’

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জমিয়ত উলেমা-ই-হিন্দের সভাপতি মাওলানা সাইয়্যদ আরশাদ মাদানি-র “জিহাদ প্রত্যেক মুসলিমের অধিকার” মন্তব্যকে ঘিরে রাজনৈতিক…

ByByNews Desk Jun 24, 2026

বিহারের পূর্ব চম্পারণে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৪, আহত ৪

পাটনা, ২৪ জুন (আইএএনএস): বিহারের পূর্ব চম্পারণ জেলায় বুধবার এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে এবং…

ByByNews Desk Jun 24, 2026

কাঠুয়ায় খাদে পড়ল তীর্থযাত্রীবোঝাই মিনিবাস, আহত ২৩

জম্মু, ২৪ জুন (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় বুধবার তীর্থযাত্রীবোঝাই একটি মিনিবাস খাদে পড়ে অন্তত ২৩ জন…

ByByNews Desk Jun 24, 2026

আমতা বোমা বিস্ফোরণ মামলায় দুই মূল অভিযুক্তকে গ্রেফতার করল এনআইএ

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার আমতা এলাকায় ২০২২ সালের বোমা বিস্ফোরণ মামলায় দুই মূল অভিযুক্তকে গ্রেফতার…

ByByNews Desk Jun 24, 2026
Scroll to Top