News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাড়ির অনতিদূরে এক দিনমজুরের মৃতদেহ উদ্ধার
Image

বাড়ির অনতিদূরে এক দিনমজুরের মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৩০ সেপ্টেম্বর:
আবারো উত্তর জেলার ধর্মনগর মহকুমার দক্ষিণ গঙ্গানগরে বাড়ি থেকে ২০০ মিটার দূরে ছড়া থেকে উদ্ধার হয়েছে এক দিন মজুরের মৃতদেহ।

ঘটনা বিবরণের জানা যায় উত্তর জেলার ধর্মনগর মহকুমার ৫৫ বাগবাসা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দক্ষিণ গঙ্গানগর পাঁচ নং ওয়ার্ডের বাসিন্দা সুবোধ নাথ, পেশায় একজন দিনমজুর প্রত্যেক দিনের ন্যায় রবিবার সকালেও উনার কাজের উদ্দেশ্যে বের হন। দিন শেষে রাত হওয়ার পরও ঘরে ফিরে আসেনি দিনমজুর সুবোধ। পরবর্তী সময়ে রাত্রি নয় টা থেকে বাড়ির মানুষ খোঁজাখুঁজি শুরু করে।

সুবোধের পরিবারের লোক এবং আশপাশের লোককে জিজ্ঞাসা করে  সুবোধকে কোথাও দেখেছেন কিনা, খোঁজাখুঁজি করতে করতে বাড়ি থেকে ২০০ মিটার দূরে একটি ছড়ার মধ্যে  সুবোধের মৃতদেহ খুঁজে পায় পরিবারের লোক।

এদিকে তার দেহে বিভিন্ন জায়গায় আঘাতের ছিন্ন রয়েছে। তবে এই আঘাত কিসের তা বোঝা যাচ্ছে না। পাশাপাশি মৃতদেহ দেখে বাড়ির আত্মীয়-স্বজনসহ পরিবারের সকলেই কান্নায় ভেঙ্গে পড়ে। এদিকে কান্নাকাটি শুনে আশপাশের লোক ঘটনাস্থলে পৌঁছায়। খবর দেওয়া হয় বাগবাসা থানায়। খবর পেয়ে বাগবাসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রবিবার রাতেই ধর্মনগর জেলা হাসপাতালের মর্গে পাঠায়।

এদিকে সোমবার সকালে ধর্মনগর জেলা হাসপাতালে ময়নাতদন্তের পর মৃতদেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে। বাগবাসার থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। এখন পুলিশি তদন্তে বেরিয়ে আসবে এই ঘটনার আসল রহস্য।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026

গাড়ি থেকে ৫৬ হাজার টাকা চুরি, পুলিশের জালে তিন অভিযুক্ত

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানী আগরতলার লোটাস ক্লাব সংলগ্ন শিবনগর এলাকায় একটি পণ্যবাহী গাড়ি থেকে ৫৬ হাজার টাকা চুরির…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

পুরনো ও জরাজীর্ণ ওয়ার্ড অফিসগুলিকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহন করা হয়েছে:  মেয়র

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের ৩৪ নম্বর ওয়ার্ড অফিস নির্মাণের লক্ষ্যে সোমবার ভূমিপূজা অনুষ্ঠিত হয়। বটতলা মহাশ্মশানের…

ByByReshmi Debnath Sep 14, 2026

শিক্ষক সংকটে স্তব্ধ চেবরী-তুলাশিখর সড়ক, মাত্র ৩ শিক্ষকেই চলছে স্কুল

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: শিক্ষক সংকটের স্থায়ী সমাধানের দাবিতে চেবরী-তুলাশিখর মূল সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হল পশ্চিম রাজনগর…

ByByReshmi Debnath Sep 14, 2026

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুঃসাহসিক চুরি, উধাও দুই সিলিন্ডার-ইনভার্টার-সোলারের তার

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ১৪ সেপ্টেম্বর: কমলপুর মহকুমার কচুছড়া থানার কবিরাজ টিলা এলাকার সালেমা কলোনি নং-২ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুঃসাহসিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

কমলাসাগর ভাদ্রমেলায় গৃহবধূ খুন, তদন্তে মধুপুর পুলিশ ও ফরেনসিক দল

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: কমলাসাগর ভাদ্রমেলা প্রাঙ্গণে সুজিতা দাস খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে নয়ন নমকে। ঘটনার তদন্তে রবিবার…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top