News Flash

  • Home
  • দিনের খবর
  • মা, মাটি, মানুষ দর্শনের সত্যিকারের বিজয়ী ছিলেন”, শেখ নুরুলকে শ্রদ্ধা অভিষেকের
Image

মা, মাটি, মানুষ দর্শনের সত্যিকারের বিজয়ী ছিলেন”, শেখ নুরুলকে শ্রদ্ধা অভিষেকের

কলকাতা, ২৫ সেপ্টেম্বর (হি.স.): “তিনি মা, মাটি, মানুষ দর্শনের একজন সত্যিকারের বিজয়ী ছিলেন। এমনকি তাঁর শেষ দিনগুলিতেও মানুষের সেবা এবং তাঁদের মঙ্গল রক্ষার জন্য তাঁর জীবন উৎসর্গ করেছিলেন।” বুধবার বসিরহাটের লোকসভা সাংসদ প্রয়াণের পর এভাবে শোক প্রকাশ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

অভিষেক এক্সবার্তায় লিখেছেন, “বসিরহাটের আমাদের লোকসভা সাংসদ হাজি শেখ নুরুল ইসলামের মৃত্যুর কথা শুনে আমি গভীরভাবে দুঃখিত। তাঁর পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই। আমি তাঁর আত্মার শান্তি কামনা করি।”

প্রসঙ্গত, এবারে লোকসভা ভোটের মুখে সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহান ও তাঁর গোষ্ঠীর বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগে সরব হয়েছিলেন সেখানকার একাংশ মহিলা। পরে এই  কিছু ভিডিও-ও ভাইরাল হয়। এদিকে বসিরহাটের সাংসদ-অভিনেত্রী নুসরত জাহানকে নিয়েও এলাকার মানুষের ক্ষোভ বিক্ষোভ ছিল।

এমন পরিস্থিতিতে বসিরহাট উদ্ধারে অসুস্থ নুরুলকে প্রার্থী করেছিলেন দলনেত্রী। শারীরিক অসুস্থতা সত্ত্বেও প্রতিটি এলাকায় ভোট প্রচারে গিয়েছিলেন এবং ফল প্রকাশের পর দেখা যায় তিন লাখেরও বেশি ভোটে জয়ী হন তিনি। অতীতে হাড়োয়ার বিধায়কের পাশাপাশি দলের বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতিও ছিলেন নুরুল।

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top