News Flash

  • Home
  • দিনের খবর
  • নদিয়ায় নিখোঁজ ছাত্রের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
Image

নদিয়ায় নিখোঁজ ছাত্রের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

নদিয়া, ২০ সেপ্টেম্বর (হি. স.) :  নদিয়ার নাকাশিপাড়ায় প্রাইভেট টিউশন পড়তে গিয়ে নিখোঁজ ছাত্রের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মৃত ছাত্রের নাম প্রীতম বিশ্বাস। ঘটনাস্থল ঘিরে ফেলেছে পুলিশের উচ্চপদস্থ আধিকারিক সহ বিশাল বাহিনী।নাকাশিপাড়ার বাসিন্দা নবম শ্রেণির ছাত্র প্রীতম বৃহস্পতিবার টিউশন পড়তে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরোয়। দীর্ঘ খোঁজাখুঁজির পর তার কোনও খোঁজ না পেয়ে নাকাশিপাড়া থানায় মৌখিকভাবে অভিযোগ জানানো হয় পরিবারের তরফে। শুক্রবার সকালে উদ্ধার হয় তার দেহ। এদিন সকালে স্থানীয় বাসিন্দারা নাকাশিপাড়া থানার দোপপাড়ায় একটি স্কুলের মাঠের ছাত্রের মৃতদেহ দেখতে পায়। ছাত্রের বাড়ি থেকে মাত্র এক কিলোমিটার দূরে ওই স্কুলের মাঠ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। মৃতদেহ উদ্ধার করা হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, মোবাইল ফোনে গেম খেলার প্রবল নেশা ছিল প্রীতমের। পরিবারের সন্দেহ, এই মোবাইল বা গেম সংক্রান্ত কোনও কারণেই খুন করা হয়েছে প্রীতমকে। মৃত ছাত্রের সঙ্গে থাকা মোবাইল ফোনের কোনও হদিশ পাওয়া যায়নি এখনও। তবে পরিকল্পনামাফিক খুন বলেই মনে করছে পরিবার। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নাকাশিপাড়া থানার পুলিশ।

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top