News Flash

  • Home
  • দিনের খবর
  • ঘাটালের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখলেন সাংসদ দেব, ত্রাণ বিতরণ ও প্রশাসনিক বৈঠক, চিকিত্সকদের কাজে যোগ দেওয়ার আহবান
Image

ঘাটালের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখলেন সাংসদ দেব, ত্রাণ বিতরণ ও প্রশাসনিক বৈঠক, চিকিত্সকদের কাজে যোগ দেওয়ার আহবান

ঘাটাল, ১৬ সেপ্টেম্বর(হি.স.): ঘাটাল মহকুমার ভয়াবহ বন্যা পরিস্থিতি পরিদর্শন করতে সোমবার ঘাটালে যান সাংসদ দীপক অধিকারী, ওরফে দেব। তিনি প্রথমে কেশপুরের বিশ্বনাথপুর, ঝলকা, এবং পিতম্বরচক গ্রামে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। বন্যা দুর্গতদের সঙ্গে কথা বলেন ও তাঁদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন। এরপর তিনি দাসপুর-১ ব্লকের নাড়াজল ও রাজনগর এলাকায় যান, যেখানে বন্যা পরিস্থিতি আরও জটিল।

বিকেলের দিকে সাংসদ দেব ঘাটালের অজবনগর, ইড়পালা, সুলতানপুর, এবং মনশুকা এলাকা পরিদর্শন করেন। এই এলাকাগুলি বন্যার কবলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। দেব দুর্গতদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের হাতে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

সন্ধ্যায় মহকুমা শাসকের কার্যালয়ে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করে বন্যা মোকাবিলায় নেওয়া ব্যবস্থা খতিয়ে দেখেন দেব। তিনি পর্যাপ্ত ওষুধ, পানীয় জল, শিশু খাদ্য এবং অন্যান্য ত্রাণ সামগ্রী মজুত আছে কিনা তা নিশ্চিত করেন।

সাংসদ দেব ঘাটালবাসীকে বন্যার হাত থেকে মুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে জানান, এটি তাঁর চ্যালেঞ্জ এবং তিনি তা করবেনই। রাজ্য সরকারের সহায়তায় ডিসেম্বর মাস থেকে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হবে বলে তিনি উল্লেখ করেন। জমি চিহ্নিতকরণ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং দুটি বড় পাম্পিং স্টেশন তৈরি করা হবে জমা জল বের করার জন্য। দ্রুত জমি অধিগ্রহণের কাজ শুরু হবে এবং কাজটি একাধিক পর্যায়ে সম্পন্ন করা হবে।

দেব আরও জানান, ভারী বৃষ্টিপাত এবং ডিভিসি জলাধার থেকে ৪০ হাজার কিউসেক জল ছাড়ার ফলে ঘাটালের বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। তবে জেলা প্রশাসন সম্পূর্ণরূপে প্রস্তুত এবং এনডিআরএফের তিনটি টিম রাখা হয়েছে পরিস্থিতি মোকাবিলার জন্য। এদিন জেলা শাসক ও পুলিশ সুপারও বন্যা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন।

সাংসদ দেব এ সময় আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের প্রতি আহ্বান জানান, যাতে তাঁরা কাজে ফিরে আসেন, কারণ বন্যার সময় বিভিন্ন মানুষকে হাসপাতালে যেতে হতে পারে এবং তাঁদের চিকিৎসার প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, তিলোত্তমা ন্যায় বিচার পাবেই এবং জুনিয়র ডাক্তারদের দ্রুত কাজে ফেরার জন্য অনুরোধ জানান।

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top