News Flash

  • Home
  • দিনের খবর
  • বিশ্ব লিম্ফোমা দিবসে ক্যান্সার জয়ের কাহিনী শোনালেন ক্যান্সার জয়ীরা
Image

বিশ্ব লিম্ফোমা দিবসে ক্যান্সার জয়ের কাহিনী শোনালেন ক্যান্সার জয়ীরা

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (হি.স.): লিম্ফোমা ক্যান্সার সম্পর্কে মানুষকে সচেতন করতে প্রতি বছর ১৫ সেপ্টেম্বর পালিত হয় বিশ্ব লিম্ফোমা দিবস। এর আগের দিন, শনিবার, কলকাতার টাটা মেডিক্যাল সেন্টারে লিম্ফোমা ক্যান্সার থেকে সুস্থ হয়ে ওঠা রোগীরা তাদের ক্যান্সার জয়ের কাহিনী শোনান। বর্তমান ক্যান্সার রোগীদের বাঁচার অনুপ্রেরণা দিয়ে ক্যান্সার সারভাইভাররা জানান, আধুনিক চিকিৎসার মাধ্যমে লড়াই করে তারা কিভাবে সুস্থ হয়ে উঠেছেন। লিম্ফোমা রক্তের ক্যান্সারের একটি ভিন্নধর্মী গ্রুপ, যা লিম্ফোসাইটকে প্রভাবিত করে এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে নষ্ট করে দেয়। তবে, আধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে এই রোগ সম্পূর্ণভাবে নিরাময় সম্ভব।

টাটা মেডিক্যাল সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে চিকিৎসকরাও অংশ নেন এবং জানান, আধুনিক চিকিৎসায় এডভান্স লিম্ফোমা থেকেও রোগীরা মুক্তি পেতে পারেন। ডক্টর সৌরিয় ঘোষ বলেন, ক্যান্সার রোগীদের এই রোগ সম্পর্কে সচেতন করতে এবং ভয় কাটিয়ে তুলতে এই দিনটি পালন করা হয়। ডক্টর রীনা নায়ারও বলেন, ক্যান্সারের চিকিৎসা পদ্ধতি অনেক উন্নত হয়েছে এবং অধিকাংশ মানুষ এখন এই রোগ থেকে সুস্থ হয়ে উঠতে পারেন। ডক্টর দেবরঞ্জনী চট্টোপাধ্যায় জানান, লিম্ফোমার মতো জটিল ক্যান্সারও সঠিক চিকিৎসায় সম্পূর্ণভাবে নিরাময় সম্ভব।

অনুষ্ঠানে দমদমের বাসিন্দা সৌগত হালদার, কোন্নগরের শম্পা পাল এবং বিরাটির মনিষা ব্যানার্জী তাদের ক্যান্সার জয়ের গল্প শোনান। তারা সবাই বলেন, ক্যান্সার ধরা পড়লেও ভয় পাওয়ার কিছু নেই, বরং দ্রুত চিকিৎসা শুরু করে এবং মনের জোর ধরে রেখে এই রোগকে পরাস্ত করা সম্ভব।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top