News Flash

Image

নবান্নে মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক

 কলকাতা, সেপ্টেম্বর (হি. স.) : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্যে মঙ্গলবার বিকেল সাড়ে চারটে নাগাদ পূর্ব নির্ধারিত রাজ্য মন্ত্রিসভার বৈঠকটি রয়েছে। সদস্যদের হাজির থাকতেই নির্দেশ পাঠানো হয়েছে। বস্তুতঃ সাড়া পড়ে গিয়েছে রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে। সচিব পর্যায়েও ব্যস্ততা তুঙ্গে। কলকাতার পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েলের অপসারণ জরুরি বলে সরকারকে স্পষ্টভাবে জানিয়েছেন রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোস। এ নিয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের মধ্যেই গত রবিবার এই স্পর্শকাতর বিষয়ে কথাবার্তা হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রের খবর এবং তা প্রকাশ্যেই চলে আসে। জরুরিকালীন ভিত্তিতে ওই সিদ্ধান্ত গ্রহণের জন্য নবান্ন’কে জানায় রাজভবন। এনিয়ে চর্চা তুঙ্গে। আন্দোলনকারীদের তরফে অপসারণ চাওয়া হয়েছে পুলিশ কমিশনারের। এখন সেদিকেই তাকিয়ে সকলে। বর্তমানে ওই পদে তাঁকে রেখে যে তদন্ত চলছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর তরফেও তা নিয়ে আদালতের দ্বারস্থ। জনস্বার্থ মামলা হয়েছে। প্রভাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে তা উড়িয়ে দেওয়া যায় না বলে অভিমত রাজনৈতিক দলগুলোর।

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top