News Flash

  • Home
  • দেশ
  • বাংলার শ্রেষ্ঠ উৎসবে ‘অপপ্রচার’ রোখার বার্তা মুখ্যমন্ত্রীর
Image

বাংলার শ্রেষ্ঠ উৎসবে ‘অপপ্রচার’ রোখার বার্তা মুখ্যমন্ত্রীর

কলকাতা, ৯ সেপ্টেম্বর (হি.স.) : ‘পুজোয় ফিরে আসুন। উৎসবে ফিরে আসুন।’ সোমবার জনতার উদ্দেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বার্তা দেন।

স্পষ্ট বার্তা দেন মুখ্যমন্ত্রী— বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো! তাতে কোনওরকম ‘ভুলভ্রান্তি, ষড়যন্ত্র, কুৎসা, অপপ্রচার, চক্রান্ত’ বরদাস্ত করা হবে না।

আর জি কর আবহে কেউ কেউ পুজো বয়কটের ডাক দিচ্ছেন। কোথাও কোথাও সরকারি অনুদান বয়কটের প্রবণতা। আর জি কর বিক্ষোভ যে বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকেও প্রভাবিত করতে পারে, সেটাও অনুমান করছেন মুখ্যমন্ত্রী। সেকারণেই জনতার উদ্দেশে মুখ্যমন্ত্রীর বার্তা, “পুজোয় ফিরুন, উৎসবে ফিরুন। একমাস একদিন হয়ে গেল। রোজ রোজ রাস্তায় নামলে অনেক মানুষের অসুবিধা হয়।”

একই সঙ্গে সিবিআইয়ের কাছে তাঁর অনুরোধ, বিভ্রান্ত না করে মূল মামলার তদন্ত দ্রুত শেষ করুক তারা। মূল মামলার তদন্তের গতি বাড়িয়ে দ্রুত অভিযুক্তদের শাস্তির ব্যবস্থা করুক।

মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, একটা অংশ চাইছে পুজোর অর্থনীতিকে ধ্বংস করে দিতে। তাতে বিভ্রান্ত হওয়া যাবে না। মমতা দাবি করেন, “পুজো একটা অর্থনীতি। বাংলায় একটা উৎসব আসছে। এই উৎসবের সময় গরিব মানুষ করে খায়। ঢাকি থেকে ধামসা-মাদল, ছোট দোকান থেকে শুরু করে স্বনির্ভর গোষ্ঠী সবার রুজিরুটি নির্ভর করে পুজোর উপর।”

মমতার সাফ বার্তা, “দুর্গাপুজো আমাদের সেরা উৎসব। এই উৎসবে যেন কোনও ভুলভ্রান্তি, ষড়যন্ত্র, কুৎসা, অপপ্রচার, চক্রান্ত না হয়।”

মুখ্যমন্ত্রী এদিন বলেন, পুজো যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেই দায়িত্ব সবাইকে নিতে হবে। তিনি এদিন বলেন, কোন ক্লাব কী থিম করছে, সেটা পুলিশকে নজর রাখতে হবে। এমন কিছু আমরা করবা না যাতে ভিড় নিয়ন্ত্রণ করা যাবে না। মনে রাখতে হবে পুজোর সময় অনেক বিদেশি অতিথি আসে, সারা দেশ থেকে অনেক মানুষ আসেন। তাদের যেন কোনও অসুবিধা না হয়।

Releated Posts

হরমুজ সংকটের পর ভারতের লক্ষ্য হওয়া উচিত সাময়িক মোকাবিলা নয়, স্থায়ী স্থিতিস্থাপকতা

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): হরমুজ প্রণালীকে ঘিরে সাম্প্রতিক সংকট ভারতকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে—শুধু বৈদেশিক মুদ্রার মজুত নয়,…

ByByNews Desk Sep 5, 2026

বাডগামে ‘অপারেশন আশদার’-এ নিহত জঙ্গি পাকিস্তানি, লস্কর-ই-তৈবার সদস্য বলে শনাক্ত

শ্রীনগর, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের বাডগাম জেলায় শুক্রবার নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে নিহত জঙ্গিকে পাকিস্তানি নাগরিক…

ByByNews Desk Sep 5, 2026

জাতীয় শিক্ষক পুরস্কারে ৪৮ শিক্ষকের সম্মাননা, পড়ুয়াদের কাছ থেকেও শেখার কথা স্মরণ রাষ্ট্রপতি মুর্মুর

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): শিক্ষক দিবস উপলক্ষে শনিবার নয়াদিল্লির বিজ্ঞান ভবনে দেশের ৪৮ জন শিক্ষককে জাতীয় শিক্ষক পুরস্কারে…

ByByNews Desk Sep 5, 2026

সহিংসতা থেকে রাজনীতিতে: ধরপাকড়ের পর খালিস্তানি গোষ্ঠীগুলিকে কৌশল বদলের নির্দেশ আইএসআইয়ের

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিদেশে সক্রিয় খালিস্তানপন্থী সংগঠনগুলি তাদের কর্মকৌশলে বড় পরিবর্তন এনেছে বলে দাবি গোয়েন্দা আধিকারিকদের। পাকিস্তানের…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top