News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • মণিপুরের মৈরাঙে রকেট হামলার ঘটনায় আতঙ্ক জনমনে, ন্যায়বিচার চান নিহত যাজকের ছেলে
Image

মণিপুরের মৈরাঙে রকেট হামলার ঘটনায় আতঙ্ক জনমনে, ন্যায়বিচার চান নিহত যাজকের ছেলে

মৈরাং (মণিপুর), ৮ সেপ্টেম্বর (হি.স.) : মণিপুরের বিষ্ণুপুর জেলার অন্তৰ্গত মৈরাং-এ কুকি জঙ্গিদের উচ্চক্ষমতা-সম্পন্ন রকেট হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

গত ৬ সেপ্টেম্বর মৈরাঙে উচ্চক্ষমতা-সম্পন্ন দূরপাল্লার রকেট হামলা চালিয়েছিল কুকি জঙ্গিরা। বিষ্ণুপুর এবং চূড়াচাঁদপুর আন্তঃজেলা সীমান্ত থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে মাইরেম্বাম লেইকাই শহরে রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী মৈরাং কইরেং-এর বাসভবনে গিয়ে পড়ে। এতে জনৈক প্রবীণ যাজকের মৃত্যুর পাশাপাশি পাঁচজন আহত হয়েছিলেন। রকেটটি এম কয়রেং সিং-এর মূর্তির কাছে বিস্ফোরিত হয়। ফলে ব্যাপক ধ্বংস ও হতাহতের ঘটনা ঘটে।

রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী মৈরাং কইরেং-এর নাতি কেলভিন সেদিনের ভয়ঙ্কর ঘটনার বর্ণনা করতে গিয়ে বলেন, ক্ষেপণাস্ত্রের মিসাইল ঘরের দেওয়াল ভেদ করে ভিতরে ঢুকে ৭৮ বছর বয়সি আরকে রাবেই নামের একজন যাজকের শরীরে আঘাত করে। এতে তাঁর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও পাঁচজন।

তিনি বলেন, ‘বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে এতে বাড়িঘরের জানালা ভেঙে চুরমার হওয়ার পাশাপাশি ঘরের জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। যখন বিস্ফোরণ ঘটে, তখন আমরা ঠাকুমার অস্তি অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম।’

এ ঘটনায় শোক ও ক্ষোভ ব্যক্ত করেছেন নিহত যাজকের ছেলে আরকে হেনরি। তিনি বলেন, ‘আমার বাবা একজন সাধারণ মানুষ ছিলেন। ছিলেন ধৰ্মীয় আচার-অনুষ্ঠানে নিবেদিতপ্ৰাণ। নৃশংসভাবে তাঁর মৃত্যু হৃদয় বিদারক। আমরা ন্যায়বিচার চাই। সরকারের কাছে আমাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাই।’

Releated Posts

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026

জৈব চাষে জোর, ‘ওরজা’ সার ব্র্যান্ড চালু করলেন মণিপুরের মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১৫ জুন: মণিপুরের মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচাঁদ সিং সোমবার রাজ্যে রাসায়নিক সারের ওপর নির্ভরতা কমিয়ে ধীরে ধীরে জৈব…

ByByNews Desk Jun 15, 2026

গুয়াহাটি দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রবেশদ্বার হিসেবে উঠে আসছে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১৫ জুন (আইএএনএস): দীর্ঘদিন ধরে উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে পরিচিত গুয়াহাটি এখন ধীরে ধীরে ভারতের দক্ষিণ-পূর্ব এশিয়ার…

ByByNews Desk Jun 15, 2026

মণিপুরে কুকি অধ্যুষিত গ্রামে জঙ্গি হামলা, আহত ৩; দ্রুত পদক্ষেপের দাবি উপজাতীয় সংগঠনের

ইম্ফল, ১৫ জুন (আইএএনএস): মণিপুরের কাংপোকপি জেলায় কুকি অধ্যুষিত লেইলোন ভাইফেই গ্রামে সোমবার অজ্ঞাতপরিচয় সশস্ত্র জঙ্গিদের হামলায় অন্তত…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top