News Flash

  • Home
  • দিনের খবর
  • বিধানসভায় বিল পেশের প্রশংসা, বিচার পেতে আইনের পথেই আস্থা স্পিকারের
Image

বিধানসভায় বিল পেশের প্রশংসা, বিচার পেতে আইনের পথেই আস্থা স্পিকারের

কলকাতা, ৫ সেপ্টেম্বর (হি.স.): “সবাই ফাঁসি চাইছে, সঠিক সময়ে এই বিল বিধানসভায় এসেছে,”— এমনই মন্তব্য করলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “কেন্দ্রের উচিত এই বিল সংশোধন করা, কারণ আগে কেন্দ্র যদি এই পরিবর্তন করত, তাহলে রাজ্য তা করতে পারত না। আশা করি, রাজ্যপাল বিলটি অনুমোদন করবেন।”

স্পিকার আরও বলেন, “মানবিক দিক বিবেচনা করে চিকিৎসকদের কাজে ফিরে আসা উচিত।” নাগরিক সমাজ এবং ছাত্র সমাজের আওয়াজের প্রসঙ্গে স্পিকার জানান, “জেল থেকে বেরিয়ে বিরোধী দলনেতাকে ধন্যবাদ জানানো হচ্ছে। সবাই বুঝতে পারছেন, এর পেছনে কারা রয়েছেন।”

বিচার ব্যবস্থার উপর আস্থা প্রকাশ করে স্পিকার বলেন, “বিচার সবাই চায়, কিন্তু রাস্তায় দাঁড়িয়ে বিচার চাই বললেই হবে না। ন্যায়বিচার পাওয়ার একটি প্রক্রিয়া আছে এবং সেই প্রক্রিয়ার মাধ্যমেই বিচার হবে।”

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top