News Flash

  • Home
  • Uncategorized
  • হাই কোর্টে রক্ষাকবচ পেলেন সংগ্রামী যৌথ মঞ্চর আহ্বায়ক
Image

হাই কোর্টে রক্ষাকবচ পেলেন সংগ্রামী যৌথ মঞ্চর আহ্বায়ক

কলকাতা, ৪ সেপ্টেম্বর (হি.স.): আপাতত নবান্ন অভিযান সংক্রান্ত তিনটি অভিযোগের ভিত্তিতে সংগ্রামী যৌথ মঞ্চর আহ্বায়ক ভাস্কর ঘোষের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না পুলিশ। বুধবার কলকাতা হাই কোর্টে রক্ষাকবচ পেলেন তিনি।

আর জি কর-সহ নিয়োগ দুর্নীতির বিষয় নিয়ে ক্রমাগত প্রতিবাদ চালিয়ে যাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ। ভাস্কর ঘোষের অভিযোগ, এ কারণেই তাঁর এবং সংগঠনের বিরুদ্ধে বার বার মামলা করা হচ্ছে। ২৭ আগস্ট নবান্ন অভিযানে ভাস্করের বিরুদ্ধে তিনটি এফআইআর করা হয়েছিল। তারও আগে তাঁর বিরুদ্ধে একাধিক মিথ্যে মামলা দেওয়া হয়েছে বলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছেন ভাস্করের আইনজীবী। এফআইআর খারিজের আর্জি জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন ভাস্কর।

বুধবার শুনানি চলাকালীন রাজ্য় সরকারের সওয়াল, নবান্ন অভিযানে পুলিশ কর্মী-সহ ১৯ জন জখম হয়েছেন। তাঁদের বিচার পাওয়ার অধিকার নেই! অভিযানের উদ্যোগ নেওয়া ব্যক্তিদের কোনও দায়িত্ব থাকবে না? তবে কোনও যুক্তি ধোপে টেকেনি আদালতে। পরবর্তী শুনানি ৬ নভেম্বর। তার আগে জমা করতে হবে রাজ্যের হলফনামা।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top