News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অবশেষে সাংবাদিক আক্রমণের দায়ে তিন অভিযুক্তকে আটক করল পুলিশ
Image

অবশেষে সাংবাদিক আক্রমণের দায়ে তিন অভিযুক্তকে আটক করল পুলিশ

আগরতলা, ৩১ আগস্ট: অবশেষে চাপে পড়ে সাংবাদিক আক্রমণের দায়ে অভিযুক্ত তিনজনকে আটক করলো ধর্মনগর থানার পুলিশ। পাশাপাশি সাংবাদিক আক্রমণের অভিযোগে অভিযুক্ত বাকিদেরকেও খুব শীঘ্রই জালে তুলা হবে বলেও জানিয়েছে পুলিশ প্রশাসন।

 প্রসঙ্গত বিগত ১৪ আগস্ট যুবরাজনগর ব্লক এলাকার ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ফলাফল সংক্রান্ত বিষয় নিয়ে শাসকদলের নেতাকর্মীদের উপস্থিতিতে যুবরাজনগর ব্লকের অস্থায়ী ভোট গণনা কেন্দ্রের সম্মুখে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হলে সাংবাদিকরা খবর সংগ্রহ করতে সেই জায়গায় উপস্থিত হোন। সে সময় কিছু দুষ্কৃতী সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা দিয়ে তাদের উপর আক্রমণ চালায়। তাদের ক্যামেরা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। যদিও পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ।এদিকে সেদিন রাতেই আক্রান্ত সাংবাদিকরা ধর্মনগর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেন। কিন্তু অভিযুক্তদের আটক করতে পুলিশের গা ছাড়া ভূমিকা সাংবাদিক মহলে এবং অন্যান্য জনসাধারণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয় ।

 সাংবাদিকরা পুনরায় ধর্মনগরের মহকুমা পুলিশ আধিকারিকের সাথে দেখা করে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি করেন । সেখানেও পুলিশের ভূমিকা সন্দেহজনক দেখা দেয় ।ঘটনার প্রায় ১১ দিন পর বিক্ষুব্ধ সাংবাদিকরা একত্রিত ভাবে ধর্মনগরের পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর সাথে দেখা করেন। ঘটনার বিস্তারিত জানিয়ে অপরাধীদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ।অন্যথায় বৃহত্তর আন্দোলনে যাবার হুঁশিয়ারিও দেন  সাংবাদিকরা। এরপরেই পুলিশ চাপের পরে মঙ্গলবার সকালে তিন অভিযুক্ত যথাক্রমে বিধুভূষণ মালাকার(পিতা উপেন্দ্র মালাকার),প্রেমজিত সিনহা(পাপ্পু,পিতা ব্রজেন সিনহা) এবং দেবজ্যোতি  চক্রবর্তী(পিতা দেবিপ্রসন চক্রবর্তী) কে আটক করে ধর্মনগর থানায় নিয়ে আসে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছেন ধর্মনগর থানার ওসি।

Releated Posts

ক্লিয়ারেন্স সার্টিফিকেটের পরেও ঋণ বকেয়ার নোটিশ, মাইক্রো ফাইনান্স সংস্থার অফিস ঘেরাও গ্রাহকদের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ঋণ পরিশোধ করে ক্লিয়ারেন্স সার্টিফিকেট নেওয়ার পরেও বকেয়া ঋণের নোটিশ পাওয়ার অভিযোগে মাইক্রো ফাইনান্স সংস্থার…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

মান্দাইয়ের ২৬ ভিলেজ কমিটিতেই বিজেপির মনোনয়ন দাখিল

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন এডিসির ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার মান্দাই ব্লকের অন্তর্গত ২৬টি ভিলেজ কমিটি…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সাব্রুমে ভাড়া বাড়ি থেকে সপ্তম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: সাব্রুম নগর পঞ্চায়েতের ৮ নম্বর ওয়ার্ডে এক সপ্তম শ্রেণীর ছাত্রীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র…

ByByReshmi Debnath Sep 8, 2026

শ্রীনগরে যুবকের অস্বাভাবিক মৃত্যু, তদন্তের দাবি

সাব্রুম, ৯ সেপ্টেম্বর: পোয়াংবাড়ি আরডি ব্লকের অন্তর্গত শ্রীনগরের আমলকি পাড়ায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top