কোচি, ১৭ আগস্ট (হি.স.): ভারতীয় ন্যায় সংহিতা দেশের ফৌজদারি বিচার ব্যবস্থাকে আধুনিক করে তুলবে। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল শনিবার বলেছেন, ভারতীয় ন্যায় সংহিতা আগামী পাঁচ বছরের মধ্যে দেশের অপরাধমূলক বিচার ব্যবস্থাকে বিশ্বের সবচেয়ে আধুনিক করে তুলবে।কোচিতে কেরল হাইকোর্টে কেন্দ্রীয় সরকারের কৌঁসুলিদের রাজ্য স্তরের সম্মেলনের উদ্বোধন করে তিনি বলেছেন, সুশাসনের জন্য দ্রুত এবং দক্ষ বিচার ব্যবস্থা অপরিহার্য। দ্রুত বিচার প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার বলেও মন্ত্রী পর্যবেক্ষণ করেন। যথাযথ প্রস্তুতি বা পরামর্শ ছাড়াই ভারতীয় ন্যায় সংহিতা আনা হয়েছিল এমন অভিযোগ তিনি খারিজ করে দেন। তিনি বলেন, ২০১৯ সাল থেকে স্টেকহোল্ডারদের সঙ্গে বিভিন্ন পর্যায়ে আলোচনা হয়েছে।

সুশাসনের জন্য দ্রুত এবং দক্ষ বিচার ব্যবস্থা অপরিহার্য : অর্জুন রাম মেঘওয়াল
Releated Posts
মোদি-ট্রাম্প বৈঠক সম্পর্কোন্নয়নের ইতিবাচক সূচনা, তবে আস্থা পুনর্গঠনই হবে মূল চাবিকাঠি
ওয়াশিংটন, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক…
ফ্রান্সে তৈরি হচ্ছে প্রথম ঐতিহ্যবাহী হিন্দু মন্দির, উদ্বোধন সেপ্টেম্বরে
প্যারিস, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে শীঘ্রই উদ্বোধন হতে চলেছে দেশটির প্রথম ঐতিহ্যবাহী হিন্দু মন্দির। ভারতীয় প্রবাসী সম্প্রদায়ের সদস্যরা…
জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির
এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…
জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির
এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…


















