দুর্গাপুর, ১৬ আগস্ট (হি.স.) : – খেলা দিবসে অভিনব উদ্যোগ। মহিলাদের দ্বারা পরিচালিত মহিলা ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল কুড়ুরিয়া ডাঙার গনেশ স্মৃতি সংঘ মাঠে। খেলায় অংশ নেয় দুর্গাপুর ইস্টবেঙ্গল ফ্যানস ক্লাব বনাম অগ্রনী ( সবুজ মেরুন) সংস্কৃতি পরিষদ। খেলায় বিশেষত্ব ছিল খেলবে মহিলারা। ম্যাচ রেফরি মহিলারা। অতিথি শুধুমাত্র মহিলারা। সাপোর্টিং টিম মহিলা, সংগঠিত করবেও মহিলারা। “বল গার্ল”ও ছিল মহিলারা। শুরু থেকে খেলায় টান টান উত্তেজনা ছিল। শেষ পর্যন্ত অগ্রনী ৩ গোলে ইস্টবেঙ্গল ফ্যানস ক্লাবকে পরিজিত করে। উপস্থিত ছিলেন দুর্গাপুর পুর নিগমের প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়। এছাড়াও ছিলেন অসীমা চক্রবর্তী, রাখি তেওয়ারি, লাভলী রায়, ধৃতি ব্যাণার্জী জালান, রীণা চৌধুরী, অঙ্কিতা চৌধুরী, মুনমুন সরকার, ববিতা মুখার্জি সহ আরও বিশিষ্ট জন। বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।

খেলা দিবসে দুর্গাপুরে মহিলাদের ফুটবল প্রতিযোগিতা
Releated Posts
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…


















