করিমগঞ্জ (অসম) ১৫ আগস্ট (হি.স.) : স্বৰ্গীয় প্রভাবতী রায়ের স্মৃতি রক্ষার্থে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশনের জন্য রোগী সনাক্তকরণ শিবির আয়োজন করা হয়েছে লক্ষীবাজারে । লায়ন্স সার্ভিস ট্রাষ্ট অব করিমগঞ্জের আয়োজনেজেলা অন্ধত্ব নিবারণ সমিতি সহযোগীতায় এবং লায়ন্স ক্লাব অব করিমগঞ্জ, লিও ক্লাব অব করিমগঞ্জ ইয়ুথ পরিচালনায় শুক্রবার লক্ষীবাজার হাই স্কুলে আয়োজন করা হয়েছে শিবিরের । আয়োজিত শিবিরে চক্ষু পরীক্ষা সহ ক্যাটারেক্ট রোগীদের অপারেশনের জন্য চিহ্নিত করে শিলচর লায়ন্স চক্ষু হাসপাতালে বিনামূল্যে চক্ষু অপারেশন করার যোজনা গ্রহণ করা হয়েছে ।আগামী শুক্রবার সকাল ১০.৩০ টা থেকে বিকাল অবধি অনুষ্ঠিত হওয়া শিবিরে সকাল ১০-৩০টা থেকে দুপুর ১২.৩০ টার মধ্যে উপস্থিত থেকে নাম নথিভুক্ত করতে হবে । চক্ষুপরীক্ষা শিবিরে আসা রোগীদের সঙ্গে যেকোন ধরণের পরিচয় পত্র নিয়ে আসতে হবে । চক্ষু পরীক্ষার জন্য রোগীকে কোন ধরনের খরচ বহন করতে হবে না। রোগীদের সুবিধার্থে শিলচর – লায়ন্স চক্ষু হাসপাতালে যাওয়া এবং আসার জন্য লায়ন্স সার্ভিস ট্রাক্টের বাসের ব্যবস্থা থাকবে । যে সকল রোগীর ছানি (ক্যাটারেক্ট) অপারেশনের প্রয়োজন হবে তাদেরকে শিলচর লায়ন্স চক্ষু হাসপাতালে ভর্তী হওয়ার জন্য ঐ দিনই শিলচর নিয়ে যাওয়া হবে । শিবিরে চিহ্নিত রোগীদের অপারেশনের প্রয়োজনীয় ঔষধপত্র থাকা খাওয়া বা অপারেশন পরবর্তী পর্যায়ের চশমার জন্য কোন ধরনের খরচা দিতে হবে না । শিবিরের আয়োজনে সহযোগিতার হাত বাড়িয়েছেন জেলাশাসক, স্বাস্থ্য বিভাগীয় যুগ্ম সঞ্চালক সহ করিমগঞ্জ জিলা অন্ধত্ব নিবারণ সমিতি । শিবিরে উপস্থিত থেকে সুবিধা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন সভাপতি সঞ্চায়িতা দেব, সম্পাদক নরেন্দ্র বণিক এবং প্রকল্প আধিকারিক কৌশিক রঞ্জন দে ।

শুক্রবার লক্ষীবাজারে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশনের জন্য রোগী সনাক্তকরণ শিবির
Releated Posts
ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল
আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…
২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার
গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…
উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…
শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি
শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…


















