News Flash

  • Home
  • দিনের খবর
  • স্বৈরাচারের বিরুদ্ধে লড়তে হলে ঐক্যবদ্ধ হতে হবে : মনীশ সিসোদিয়া
Image

স্বৈরাচারের বিরুদ্ধে লড়তে হলে ঐক্যবদ্ধ হতে হবে : মনীশ সিসোদিয়া

নয়াদিল্লি, ১০ আগস্ট (হি.স.): জামিনে মুক্তি পেয়ে জেল থেকে বেরিয়েই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হলেন দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা মনীশ সিসোদিয়া। শনিবার দিল্লিতে এক জনসভায় বক্তব্য রাখার সময় সিসোদিয়া বলেছেন, স্বৈরাচারের বিরুদ্ধে লড়তে হলে ঐক্যবদ্ধ হতে হবে।মনীশ সিসোদিয়া বলেছেন, “এই স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করতে হলে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। ভাববেন না যে এখন তো আম আদমি পার্টির নেতা-কর্মীরা জেলে। আগামীকাল আপনাদের পালাও আসবে, আমি ইন্ডি জোটের সহকর্মীদেরও বলতে চাই, আমাদের দেশের জন্য ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। আজ আমি এই মঞ্চ থেকে বলছি, দেশের পুরো বিরোধী দলের নেতাদের পূর্ণ শক্তি নিয়ে গর্জন করতে হবে। এখন দেশের পরিবেশ এমন যে অরবিন্দ কেজরিওয়ালজি ২৪ ঘন্টার মধ্যে জেল থেকে বেরিয়ে আসবেন…আমদের ঐক্যবদ্ধভাবে নির্বাচনে লড়তে হবে।

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top