News Flash

  • Home
  • বিদেশ
  • কোটা আন্দোলন : ভয়াবহ সহিংসতার শিকার বাংলাদেশ
Image

কোটা আন্দোলন : ভয়াবহ সহিংসতার শিকার বাংলাদেশ

মনির হোসেন, ঢাকা, ২৬ জুলাই: কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে স্মরণকালের মধ্যে ভয়াবহ সহিংসতার শিকার হয়েছে বাংলাদেশ। নাশকতার ক্ষতচিহ্ন ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ঢাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। বিশেষ করে এই হামলা, লুটপাট, অগ্নিসংযোগে সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও যানবাহনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

টানা কয়েক দিন ঢাকাসহ সারা বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় সংঘর্ষে ২০১ জনের প্রাণহানির ঘটনা ঘটে। এ সময় সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠাও স্থাপনায় ভাঙচুরসহ যানবাহনে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। দুর্যোগ ব্যবস্থাপনা ভবন ও বাংলাদেশ টেলিভিশনের প্রধান কার্যালয়সহ বিভিন্ন সরকারি দফতর-কার্যালয়ের ব্যাপক ক্ষতি হয়। এতে ক্ষতি হয়েছে কয়েক হাজার কোটি টাকারও বেশী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গত শুক্রবার রাতে ঢাকাসহ সারা বাংলাদেশে কারফিউ জারির পাশাপাশি সেনা মোতায়েন করে সরকার।

বর্তমানে জনমনে স্বস্তি ফিরলেও পুরোপুরি কাটেনি আতঙ্ক। এক প্রকার ভুতুড়ে পরিস্থিতি থেকে পরিত্রাণ পেয়েছে বাংলাদেশ। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে স্মরণকালের মধ্যে ভয়াবহ সহিংসতার শিকার হয়েছে বাংলাদেশ। তবে আগের অবস্থায় ফিরে যেতে আরো সময় লাগলেও দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে এবং কারফিউ তুলে নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আর কোটা সংস্কার আন্দোলন ঘিরে নাশকতাকারীদের সর্বশক্তি দিয়ে চিহ্নিত করে আইনের মুখোমুখি করা হবে বলেও তিনি জানিয়েছেন।

উল্লেখ্য, কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয় ১ জুলাই। ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলার পরদিন থেকে সারা বাংলাদেশে বিক্ষোভ ছড়িয়ে পড়তে থাকে। ১৮ থেকে ২০ জুলাই এই তিন দিনে সবচেয়ে বেশি হতাহত হয়।  এসময় ঢাকায় ৬৯টি পুলিশ বক্স, ২টি ডিসি ট্রাফিক অফিস, ৪টি এসি ট্রাফিক অফিস, ৩টি থানা ও ২টি পুলিশ ফাঁড়িতে আগুন দেওয়া হয়েছে। চুরি হয়েছে ৪টি শর্টগান ও ১টি পিস্তল।

Releated Posts

বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ও হামিদের বিরুদ্ধে অভিযোগ জমা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে

ঢাকা, ২৭ জুলাই (আইএএনএস): বাংলাদেশে পদত্যাগের মাত্র দু’দিনের মধ্যেই প্রাক্তন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি)…

ByByNews Desk Jul 27, 2026

প্রথম টানেল সড়কের উদ্বোধন করল নেপাল, শুরু হল ‘টানেল যুগ’-এর যাত্রা

কাঠমান্ডু, ২৭ জুলাই (আইএএনএস): ইতিহাস গড়ে দেশের প্রথম সড়ক টানেলের আনুষ্ঠানিক উদ্বোধন করল নেপাল। সোমবার কাঠমান্ডু উপত্যকার পশ্চিম…

ByByNews Desk Jul 27, 2026

ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় ইউক্রেনের রাষ্ট্রদূতকে তলব বিদেশ মন্ত্রকের, বলল— ‘এ ধরনের হামলা অগ্রহণযোগ্য’

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): বাণিজ্যিক জাহাজ এমভি ওমোরফি-তে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় ইউক্রেনের রাষ্ট্রদূত ওলেক্সান্দর পোলিশচুককে…

ByByNews Desk Jul 27, 2026

বাংলাদেশে ছাত্রলীগের সদস্যদের পরিকল্পিতভাবে নিশানা করা হচ্ছে, অভিযোগ আওয়ামী লীগের

ঢাকা, ২৭ জুলাই (আইএএনএস): বাংলাদেশের আওয়ামী লীগ অভিযোগ করেছে, তাদের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ (বিএসএল)-এর সঙ্গে যুক্ত হাজার…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top