News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • মণিপুরে ডেঙ্গুর তীব্রতা কমেছে, এ বছর মাত্র ৮১টি কেস পাওয়া গেছে : স্বাস্থ্যমন্ত্রী
Image

মণিপুরে ডেঙ্গুর তীব্রতা কমেছে, এ বছর মাত্র ৮১টি কেস পাওয়া গেছে : স্বাস্থ্যমন্ত্রী

ইমফল, ২৪ জুলাই (হি.স.) : মণিপুরে ডেঙ্গুর তীব্রতা কমেছে, এ বছর মাত্র ৮১টি কেস পাওয়া গেছে, জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্য দফতরের মন্ত্রী ডা. সপম রঞ্জন সিংহ।

স্বাস্থ্য পরিষেবা অধিকরণের কনফারেন্স হল-এ আয়োজিত সংবাদিক সম্মেলনে এ তথ্য দিয়েছেন বিভাগীয় মন্ত্রী ডা. সপম রঞ্জন। তিনি জানান, গত বছর এই সময়কালে মণিপুরে ২,৫৪৮ জন ডেঙ্গু-আক্রান্ত হয়েছিলেন। সে জায়গায় এ বছর এখন পর্যন্ত মাত্র ৮১টি ডেঙ্গু কেস রেজিস্ট্রি হয়েছে। এর মধ্যে ২৯টি কেস ইমফল পশ্চিমে, ২০টি ইমফল পূর্ব, ১৩টি থউবালে, নয়টি বিষ্ণুপুরে, পাঁচটি কাকচিঙে, তিনটি চান্দেলে এবং একটি কাংপোকপি জেলার। এই পরিসংখ্যান বলছে, গত বছরের তুলনায় ডেঙ্গু-আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে রাজ্যে, বলেন তিনি।

তিনি বলেন, গত বছর ডেঙ্গুর ব্যাপক প্রকোপ বাড়ায় তিনি এই রোগের বিরুদ্ধে লড়াই করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছিলেন। এর ফল আমরা পেয়েছি, বলেন স্বাস্থ্যমন্ত্রী ডা. রঞ্জন। তবে ডেঙ্গু নিয়ন্ত্রণে তিনি স্বাস্থ্য বিভাগ প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে জানিয়ে জনসাধারণের সক্রিয় সহায়তা এবং অংশগ্রহণ চেয়েছেন মন্ত্রী ড. সপম রঞ্জন সিংহ।

সাংবাদিক সম্মেলনে রাজ্যে স্বাস্থ্য পরিষেবা সরকার কী কী পদক্ষেপ নিয়েছে, সে সব বিষয়ে বিস্তরিত জানিয়েছেন মন্ত্রী। সাংবাদিক সম্মেলনে মন্ত্রী ড. সপম রঞ্জেনের সঙ্গে স্বাস্থ্য পরিষেবার অধিকর্তা ডা. ও সানাহানবি, রাজ্য মিশন ডিরেক্টর ডা. এম দীনেশ, স্বাস্থ্য বিভাগ, এনএইচএম মণিপুর এবং ম্যালেরিয়া বিভাগের আধিকারিকরা ছিলেন।

Releated Posts

মণিপুরে জঙ্গি দমনে বড় সাফল্য, ৯ জঙ্গি গ্রেফতার; অস্ত্র উদ্ধার, ৬টি আইইডি ধ্বংস

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক গোয়েন্দাভিত্তিক অভিযানে নিষিদ্ধ বিভিন্ন জঙ্গি সংগঠনের ৯ সদস্যকে গ্রেফতার করা…

ByByNews Desk Aug 2, 2026

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top