News Flash

Image

তিনদিন ধরে স্বগৃহে শায়িত জনৈক বৃদ্ধার পচাগলা মৃতদেহ

নলবাড়ি (অসম), ২৩ জুলাই (হি.স.) : নলবাড়ি জেলার অন্তর্গত মুকালমুয়ার বড়তলায় প্ৰায় তিনদিন ধরে নিজের ঘরে শায়িত অবস্থায় উদ্ধার হয়েছে জনৈক বৃদ্ধার মৃতদেহ। মৃত মহিলা বছর ৮০-র দেবযানী ডেকা। তিনি নিঃসন্তান।

স্থানীয়রা জানিয়েছেন, দিন-কয়েক আগে দেবযানী ডেকা পড়়ে গিয়ে আঘাত পেয়েছিলেন। এর পর থেকে তিনি শয্যাশায়ী। নিঃসন্তান মহিলার নিকটত্মীয় আছেন। তাঁরা এতদিন তাঁর কোনও খবর নেননি।

এভাবে অবহেলিত বৃদ্ধা শয্যাশায়ী অবস্থায় স্বগৃহে এক সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সোমবার রাতে ঘর থেকে পচা দুর্গন্ধ পেয়ে প্রতিবেশীরা তাঁর খোঁজ করে মৃত দেবযানীদেবীর মৃতদেহ উদ্ধার করেন। তাঁর শরীরে পচন ধরেছে।

তাঁরা জানান, সম্ভবত তিনদিন আগে তাঁর মৃত্যু হয়েছে। গ্রামের প্রতিবেশীরা রাতেই ঘটনার খবর দেন মুকালমুয়া থানায়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে মুকালমুয়া পুলিশ গিয়ে মহিলার মৃতদেহটির প্রাথমিক এনকুয়স্ট করে। আজ ভোরে দেবযানী ডেকার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নলবাড়ি সরকারি হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

Releated Posts

মণিপুরে যৌথ বাহিনীর অভিযানে দুই মহিলা-সহ ৮ জঙ্গি গ্রেফতার, উদ্ধার বিপুল অস্ত্র ও মাদক

ইম্ফল, ৩ আগস্ট (আইএএনএস): মণিপুরে গত ২৪ ঘণ্টায় যৌথ নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে দুই মহিলা জঙ্গিসহ মোট আট…

ByByNews Desk Aug 3, 2026

অসমে ১৫ বছরের কিশোরীকে নৃশংস খুন, গ্রেফতার ৫; যৌন নির্যাতনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য

গুয়াহাটি, ৩ আগস্ট (আইএএনএস): অসমের হাইলাকান্দি জেলার কাটলিছড়া থানার অন্তর্গত আলোইছড়া এলাকায় ১৫ বছরের এক কিশোরীকে নৃশংসভাবে খুনের…

ByByNews Desk Aug 3, 2026

শিলং লোকসভা উপনির্বাচনে মুখোমুখি নেহুর দুই অধ্যাপক, প্রতিদ্বন্দ্বিতার জন্য এনওসি দিল বিশ্ববিদ্যালয়

শিলং, ৩ আগস্ট (আইএএনএস): মেঘালয়ের শিলং লোকসভা উপনির্বাচনে এক বিরল রাজনৈতিক লড়াইয়ের সাক্ষী হতে চলেছে রাজ্য। একই বিশ্ববিদ্যালয়ের…

ByByNews Desk Aug 3, 2026

বন্যাকবলিত অসমে দ্রুত স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ পরিষেবা, জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৩ আগস্ট (আইএএনএস): বন্যায় ক্ষতিগ্রস্ত অসমের শিবসাগর জেলায় দ্রুতগতিতে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার কাজ চলছে বলে জানিয়েছেন…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top