News Flash

Image

অসমের জন্য বন্যা ত্রাণ ও মোকাবিলায় অর্থ বরাদ্দ কেন্দ্রীয় বাজেটে

গুয়াহাটি, ২৩ জুলাই (হি.স.) : ২০২৪-২৫-এর কেন্দ্রীয় বাজেট অসম এবং অন্যান্য দুর্যোগ-কবলিত রাজ্যগুলির জন্য বন্যা ত্রাণ সহায়তা এবং মোকাবিলায় অর্থ বরাদ্দ করেছেন নির্মলা সীতারমণ।

আজ মঙ্গলবার বাজেট পেশ করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারমণ বলেছেন, অসম, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং সিকিম সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগের বিরূপ প্রভাব মোকাবিলায় প্রয়োজনীয় সহায়তা পাবে।

অর্থমন্ত্রী নির্মলার ঘোষণা, কেন্দ্রীয় সরকার ২০২৪-২৫ সালের কেন্দ্রীয় বাজেটে অন্য দুর্যোগ-কবলিত রাজ্যের পাশাপাশি অসমের বন্যা ব্যবস্থাপনা প্রকল্পগুলির জন্য যথেষ্ট আর্থিক সহায়তা প্রদান করা হবে। সরকার বিহারে বন্যা প্রশমন প্রচেষ্টার জন্য বিশেষভাবে ১১,৫০০ কোটি টাকা বরাদ্দ করেছে, যা সারা দেশে বন্যাজনিত সংকট মোকাবিলায় নিষ্ঠার পরিচয় দিয়েছে।

এখানে উল্লেখ করা যেতে পারে, চলতি বছরে অসম দ্বিতীয় দফায় ভয়াবহ বন্যা পরিস্থিতির মুখোমুখি হয়েছে। ১০টি জেলার ২৩টি রাজস্ব সার্কলের ৪২৩টি গ্রামের প্রায় ১,৩০,৮৮৮ জন বন্যার ফলে প্রভাবিত হয়েছেন৷ ভূমিধস, বজ্রপাত ও ঝড় সহ বিধ্বংসী বন্যায় এ বছর ১১৩ জনের প্রাণহানি ঘটেছে।

Releated Posts

মণিপুরে যৌথ বাহিনীর অভিযানে দুই মহিলা-সহ ৮ জঙ্গি গ্রেফতার, উদ্ধার বিপুল অস্ত্র ও মাদক

ইম্ফল, ৩ আগস্ট (আইএএনএস): মণিপুরে গত ২৪ ঘণ্টায় যৌথ নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে দুই মহিলা জঙ্গিসহ মোট আট…

ByByNews Desk Aug 3, 2026

অসমে ১৫ বছরের কিশোরীকে নৃশংস খুন, গ্রেফতার ৫; যৌন নির্যাতনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য

গুয়াহাটি, ৩ আগস্ট (আইএএনএস): অসমের হাইলাকান্দি জেলার কাটলিছড়া থানার অন্তর্গত আলোইছড়া এলাকায় ১৫ বছরের এক কিশোরীকে নৃশংসভাবে খুনের…

ByByNews Desk Aug 3, 2026

শিলং লোকসভা উপনির্বাচনে মুখোমুখি নেহুর দুই অধ্যাপক, প্রতিদ্বন্দ্বিতার জন্য এনওসি দিল বিশ্ববিদ্যালয়

শিলং, ৩ আগস্ট (আইএএনএস): মেঘালয়ের শিলং লোকসভা উপনির্বাচনে এক বিরল রাজনৈতিক লড়াইয়ের সাক্ষী হতে চলেছে রাজ্য। একই বিশ্ববিদ্যালয়ের…

ByByNews Desk Aug 3, 2026

বন্যাকবলিত অসমে দ্রুত স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ পরিষেবা, জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৩ আগস্ট (আইএএনএস): বন্যায় ক্ষতিগ্রস্ত অসমের শিবসাগর জেলায় দ্রুতগতিতে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার কাজ চলছে বলে জানিয়েছেন…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top