News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • আপডেট…পাথারকান্দিতে তিন শিক্ষকের বেদম প্রহা‌রে গুরুতর আহত ছাত্র, ডিজিপির নির্দেশে শুরু ধরপাকড়
Image

আপডেট…পাথারকান্দিতে তিন শিক্ষকের বেদম প্রহা‌রে গুরুতর আহত ছাত্র, ডিজিপির নির্দেশে শুরু ধরপাকড়

পাথারকান্দি (অসম), ২০ জুলাই (হি.স.) : পাথারকা‌ন্দির কমরুল হক সি‌নিয়র সে‌কেন্ডা‌রি স্কু‌লের তিন শিক্ষকের অমানবিক মারে গুরুতরভাবে আহত কলা বিভা‌গের প্রথম ব‌র্ষের এক ছাত্র হাসপাতালে চি‌কিৎসাধীন। ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই সর্বমহল থেকে প্রতিবাদের ঝড় ওঠে। ভাইরাল ভিডিও নজরে পড়ে রাজ্যের পুলিশ-প্রধান জ্ঞানেন্দ্ৰপ্ৰতাপ সিঙের। তিনি সঙ্গে সঙ্গে ঘটনাটি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নিতে ক‌রিমগঞ্জের পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন। ডিজিপির নির্দেশ পেয়ে মাঠে নেমে অভিযুক্তদের ধরপাকড় শুরু করেছে পুলিশ।

ঘটনা সংগঠিত হয়েছে শুক্রবার। পাথারকান্দির তিনোখাল অঞ্চলের দেবাশিস সিনহা ও শেউলি সিনহার ছেলে শুভ্রাংশু সিনহা। অভিযোগ, শুক্রবার দুপু‌রে স্কু‌লের তিন শিক্ষক আকবর, তানজিম এবং তৃতীয়জন (নাম অজ্ঞাত) শ্রেণিকক্ষের দরজা বন্ধ করে নাকি শুভ্রাংশুকে খুব মারধর করেছেন। আকবর নামের ডিএমএস-এর শিক্ষক শুভ্রাংশুর বুকে ও পিঠে লাথি মেরেছেন।

তবে কেন কলা বিভা‌গের প্রথম ব‌র্ষের ছাত্র শুভ্রাংশু সিনহাকে এত মারধর করা হয়েছে, সে সম্পর্কে স্কুল কর্তৃপক্ষ কিংবা অভিযুক্ত শিক্ষকদের কাছ থেকে কোনও স্পষ্টীকরণ পাওয়া যায়নি।

পরব‌র্তীতে আহত ছাত্র শুভ্রাংশু সিনহার একটি ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। ভাইরাল ভিডিও দেখে প্রতিবাদের ঝড় ওঠে সর্বত্র।আহত শুভ্রাংশু‌কে প্রথ‌মে পাথারকা‌ন্দি এবং প‌রে উন্নত চিকিৎসার জন্য ক‌রিমগঞ্জ অসামরিক হাস‌পাতালে নিয়ে ভ‌রতি করা হয়েছে।

এদিকে রাজ্যের পুলিশ-প্রধান (ডিজিপি) জ্ঞানেন্দ্ৰপ্ৰতাপ সিঙের নির্দেশ পেয়ে গতকাল শুক্রবার রাতে পুলিশ সুপার পাথারকান্দি এসে স্থানীয় থানাকে উপযুক্ত পদক্ষেপ নিতে কড়া নির্দেশনা দিয়ে যান। আজ শ‌নিবার সকালে স‌রেজ‌মি‌নে ঘটনার পর্যবেক্ষণ করতে আসেন জেলাশাসক মৃদুলকুমার যাদব।

জানা গেছে, পুলিশ ইতিমধ্যে অভিযুক্তদের ধরপাকড় শুরু করেছে। তবে ছাত্রকে মারধরের সঙ্গে জড়িত কোন কোন অভিযুক্তকে আটক করা হয়েছে, সে সম্পর্কে এ খবর লেখা পর্যন্ত কোনও খবর পাওয়া যায়নি।

Releated Posts

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026

মেঘালয়ে বেসরকারি সংস্থার ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ে রিপোর্ট তলব বিধানসভার কমিটির

শিলং, ৩১ জুলাই (আইএএনএস): মেঘালয় বিধানসভার পাবলিক আন্ডারটেকিংস কমিটি (সিওপিইউ) প্রায় ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ের অগ্রগতি…

ByByNews Desk Jul 31, 2026

অসমে বন্যা পরিস্থিতির অবনতি, মৃতের সংখ্যা বেড়ে ৮০; ক্ষতিগ্রস্ত ২.১২ লক্ষেরও বেশি মানুষ

গুয়াহাটি, ৩১ জুলাই: অসমে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। রাজ্যের আটটি জেলায় বন্যার প্রভাবে ২ লক্ষ ১২ হাজার ৪৪১…

ByByNews Desk Jul 31, 2026

ভারতে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ, ১৮ জন বিদেশি নাগরিককে আটকানোর দাবি হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ৩০ জুলাই (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশ রুখতে চলমান অভিযানে ১৮ জন বিদেশি নাগরিককে ভারতে প্রবেশের আগেই আটকানো হয়েছে…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top