News Flash

  • Home
  • প্রধান খবর
  • শরদের দিকে নেতাকর্মীরা, পুণের সার্কিট হাউসে বৈঠকে অজিত
Image

শরদের দিকে নেতাকর্মীরা, পুণের সার্কিট হাউসে বৈঠকে অজিত

মুম্বই, ১৮ জুলাই (হি. স.): অজিত পওয়ার বনাম শরদ পওয়ার–এর লড়াইয়ে লোকসভা নির্বাচনের আগে থেকেই এনসিপি কর্মীরা বিভ্রান্ত। লোকসভা নির্বাচনে বড় সাফল্য না পাওয়ায় অজিত পওয়ার গোষ্ঠীর অনেক নেতা কর্মীরাই মহারাষ্ট্রের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে আবার শরদ পওয়ারের কাছে যাওয়ার কথা ভাবছেন। ইতিমধ্যেই শরদ পওয়ারের উপস্থিতিতে বুধবার পুনেতে পিম্পরি ছিঞ্চওয়াড়ের একাধিক নেতা কর্মী অজিত পওয়ারের সঙ্গ ছেড়ে এনসিপি-এসসিপি গোষ্ঠীতে যোগ দিয়েছেন। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সকালে পুণের সার্কিট হাউসে পিম্পরি ছিঞ্চওয়াড়ের নেতাদের সঙ্গে দেখা করেন অজিত পওয়ার। সংক্ষিপ্ত বৈঠক হয় তাঁদের মধ্যে।

উল্লেখ্য, বাণিজ্যনগরীতে কান পাতলে শোনা যাচ্ছে, মহারাষ্ট্রের পিম্পরি ছিঞ্চওয়াড়ের একাধিক পদস্থ নেতার একযোগে ইস্তফায় যথেষ্ট ধাক্কা খেয়েছেন অজিত পাওয়ার। লোকসভা ভোটে তাদের জোট ব্যাপক ধসের মুখে পড়ে। রাজ্য বিধান পরিষদ নির্বাচনে এই জোট জিতলেও নেতৃত্বের মধ্যে নানান বিষয়ে ক্ষোভ ছিল। একাধিক পদস্থ নেতার ইস্তফা তারই বহিঃপ্রকাশ বলে মনে করা হচ্ছে।

Releated Posts

জটিল আন্তর্জাতিক পরিস্থিতিতে পরিবর্তনশীল গতিশীলতার সঙ্গে ভারতকে বারবার নিজেদের কৌশল প্রয়োগ ও পুনর্মূল্যায়ন করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বৃহত্তর স্বার্থ, বেশি আন্তর্জাতিক সম্পৃক্ততা এবং আরও বেশি সংখ্যক অংশীদার নিয়ে ভারত এখন আরও…

ByByNews Desk Sep 15, 2026

ব্রিকসে ভারতের সাফল্য দেখুন, বুঝুন কী অর্জন করেছে ভারত: মোদির নেতৃত্বের প্রশংসায় উরুগুয়ের বিদেশমন্ত্রী

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের নেতৃত্ব এবং সফলভাবে শীর্ষ সম্মেলন আয়োজনের জন্য ভারতের প্রশংসা করেছেন উরুগুয়ের বিদেশমন্ত্রী মারিও…

ByByNews Desk Sep 15, 2026

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top