News Flash

  • Home
  • দিনের খবর
  • কুপওয়ারায় অনুপ্রবেশের চেষ্টা বানচাল, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু এক জঙ্গির
Image

কুপওয়ারায় অনুপ্রবেশের চেষ্টা বানচাল, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু এক জঙ্গির

শ্রীনগর, ১৮ জুলাই (হি.স.): জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলায় অনুপ্রবেশের চেষ্টা বানচাল করে এক জঙ্গিকে নিকেশ করল সুরক্ষা বাহিনী। বৃহস্পতিবার উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার কেরান এলাকায় অনুপ্রবেশের সময় সুরক্ষা বাহিনীর গুলিতে নিকেশ হয়েছে এক জঙ্গি। পুলিশ জানিয়েছে, কুপওয়ারা জেলার কেরান এলাকায় অনুপ্রবেশ সম্পর্কে খবর পায় সুরক্ষা বাহিনী।এরপরই ওই এলাকায় অভিযানে নামে সেনাবাহিনীর ৬ রাষ্ট্রীয় রাইফেলস ও কুপওয়ারা পুলিশ। ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের সময় ওই জঙ্গিকে গুলি করে নিকেশ করেছে সুরক্ষা বাহিনী। ওই এলাকায় এখনও চলছে তল্লাশি অভিযান।

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top