News Flash

  • Home
  • প্রধান খবর
  • বেড়ে চলেছে জঙ্গি হামলা, সরকারের কাছে জবাব চাইলেন ওমর আবদুল্লা
Image

বেড়ে চলেছে জঙ্গি হামলা, সরকারের কাছে জবাব চাইলেন ওমর আবদুল্লা

শ্রীনগর, ১৭ জুলাই (হি.স.) : সম্প্রতি সন্ত্রাসবাদী হামলায় রক্তাক্ত হয়েছে উপত্যকা। জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে একাধিক সেনা জওয়ান শহীদ হয়েছেন। এবার ডোডা হামলার বিষয়ে জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা জবাব চাইলেন সরকারের কাছে।

ওমর বলেন, গত এক বছরে জম্মুতে একের পর এক হামলা হয়েছে। জম্মুর এমন কোনও অঞ্চল নেই যা সন্ত্রাসবাদ থেকে মুক্ত। সরকার কী করছে? তারা দাবি করে আসছে, সন্ত্রাসবাদ শেষ পর্যায়ে। কিন্তু আমরা তা দেখছি না। হত্যাকাণ্ড বন্ধে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, তা সরকারের পক্ষ থেকে কেউ জানায়নি। আশা করছি পরিস্থিতি নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়া হবে। নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব কার? তাদের (সরকার) দায়িত্ব পালন করতে হবে।

Releated Posts

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top