News Flash

  • Home
  • দিনের খবর
  • পশ্চিমবঙ্গে গণতন্ত্র শেষ, ভোট-হিংসায় মন্তব্য শুভেন্দু অধিকারীর
Image

পশ্চিমবঙ্গে গণতন্ত্র শেষ, ভোট-হিংসায় মন্তব্য শুভেন্দু অধিকারীর

কলকাতা, ১৪ জুলাই (হি.স.): পশ্চিমবঙ্গে গণতন্ত্র শেষ, ভোট-পরবর্তী হিংসা প্রসঙ্গে এই মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, “আমরা রবিবার থেকে গণআন্দোলন শুরু করেছি। লোকসভা নির্বাচনে প্রায় ৫০ লক্ষ হিন্দুকে ভোট দিতে দেওয়া হয়নি। রাজ্যে অনুষ্ঠিত ৪টি উপ-নির্বাচনে ২ লক্ষের বেশি হিন্দুকে ভোট দিতে দেওয়া হয়নি। আমি একটি পোর্টাল চালু করছি। যাদের ভোট দিতে দেওয়া হয়নি, তারা নিজেদের রেজিস্ট্রেশন করতে পারবেন এবং সম্পূর্ণ গোপনীয়তা নিশ্চিত করা হবে। আমি আইনি লড়াইও শুরু করব।” উল্লেখ্য, লোকসভা ভোট মিটেছে অনেক দিন হল, তবুও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় হিংসা থামছেই না। সর্বত্রই আক্রান্ত বিরোধী দলের নেতারা। বিজেপির বহু কর্মী এখনও ঘর-ছাড়া। এই ভোট পরবর্তী হিংসার প্রতিবাদ জানিয়ে রবিবার রাজভবনের সামনে ধর্নায় বসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর পাশাপাশি ধর্না মঞ্চে উপস্থিত ছিলেন তাপস রায়-সহ বিজেপির অনেক নেতাও। রাজভবনের সামনে ধর্না ও অবস্থান বিক্ষোভের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। সকাল ১০টা থেকে বিকেল চারটে পর্যন্ত ধর্নায় বসতে পারবেন তিনি। সেই মতো রবিবার ধর্নায় বসেছেন শুভেন্দু।

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top