News Flash

  • Home
  • দিনের খবর
  • হরিয়ানায় একসঙ্গে ভোটে লড়বে আইএনএলডি ও বিএসপি, বিজেপিকে তোপ অভয়ের
Image

হরিয়ানায় একসঙ্গে ভোটে লড়বে আইএনএলডি ও বিএসপি, বিজেপিকে তোপ অভয়ের

চন্ডীগড়, ১১ জুলাই (হি.স.): হরিয়ানায় আসন্ন বিধানসভা নির্বাচনে একসঙ্গে লড়বে ইন্ডিয়ান ন্যাশনাল লোক দল (আইএনএলডি) এবং বহুজন সমাজ পার্টি (বিএসপি)। বৃহস্পতিবার এই ঘোষণা করা হয়েছে। আইএনএলডি নেতা অভয় সিং চৌতালা বলেছেন, “এখন সাধারণ মানুষের অনুভূতি হল, বিজেপি যারা এই রাজ্যে ১০ বছর ধরে লুটপাট করছে, তাঁদের ক্ষমতা থেকে সরানো উচিত এবং কংগ্রেস দলকে ক্ষমতা থেকে দূরে রাখা উচিত।” অভয় সিং চৌতালা আরও বলেছেন, “আমরা একটি ফ্রন্ট তৈরি করব, যাতে জনগণের আস্থা বাড়বে এবং আগামী সময়ে এই রাজ্যে একটি জোট সরকার গঠন করা হবে।” 

হরিয়ানায় আইএনএলডি পার্টির সঙ্গে জোট গড়ার বিষয়ে, বিএসপি-র জাতীয় সমন্বয়ক আকাশ আনন্দ বলেছেন, “যদি আপনারা গ্রামে যান এবং মানুষের সঙ্গে কথা বলেন, আপনারা বুঝতে পারবেন যে এখানকার মানুষের মধ্যে কতটা ক্ষোভ ও অসন্তোষ রয়েছে, তাঁদের কন্ঠস্বর শোনা যায়নি, তাঁদের জন্য কাজ করা হয়নি, আমরা মনে করি যে জোট সরকার এখানে খুব ভালো ফল দিতে পারবে।”

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top