News Flash

Image

চোর সন্দেহে ভাঙড়ে যুবককে পিটিয়ে “খুন”

ভাঙড়, ৭ জুলাই (হি. স.) : ফের রাজ্যে গণপিটুনির ঘটনা। এবার ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগণার ভাঙড়। চোর সন্দেহে যুবককে পিটিয়ে “খুন” এর অভিযোগ। ভাঙড় থানা থেকে ৫০০ মিটার দূরত্বে ঘটেছে এই খুনের ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই ঘটনার তদন্তে পুলিশ।

জানা গিয়েছে, ভাঙড় থানা থেকে কিছুটা দূরেই চোর সন্দেহে এক যুবককে বেধড়ক মারধর করা হয়। ঘটনাটি ঘটে রবিবার ভোরবেলা। ওই অবস্থাতেই রাস্তায় ফেলে রাখা হয় যুবককে। সকালে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত যুবকের নাম আজগর মোল্লা।

স্থানীয় সূত্রে খবর, ওই এলাকায় বেশ কয়েকদিন ধরেই একের পর এক চুরির ঘটনা ঘটছিল। রাতে পাহারাদার রাখা হলেও চুরি কমেনি। এরই মধ্যে রবিবার ভোরে আজগরকে রাস্তায় দেখতে পান কয়েকজন। অভিযোগ, তিনি চুরি করতে এসেছিলেন। দোকানে বেঁধে তাঁকে মারধর করে স্থানীয় বাসিন্দারা। মারের পর সেখানেই পড়েছিল দেহ। সকালে উঠে স্থানীয় বাসিন্দারা অনেকে ভেবেছিলেন নেশা করে পড়ে রয়েছে আজগর। পরে জানতে পেরে হাসপাতালে নিয়ে গেলেও লাভ হয়নি। স্থানীয় সূত্রে খবর, ডেকরেটার্সের ব্যবসা ছিল আজগরের। বর্তমানে, ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

Releated Posts

সোমনাথ স্বাভিমান যাত্রা-২০২৬-এর সূচনা করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী

ভুবনেশ্বর, ১৫ জুন: ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি সোমবার ভুবনেশ্বরে ঐতিহাসিক ‘সোমনাথ স্বাভিমান যাত্রা-২০২৬’-এর উদ্বোধন করেন। তিনি সবুজ…

ByByNews Desk Jun 15, 2026

মাদক পাচারের টাকায় দুবাই ও তুরস্কে ১০০ কোটির সম্পত্তি গড়েছেন সেলিম ডোলা, সন্দেহ মুম্বই ক্রাইম ব্রাঞ্চের

মুম্বই, ১৫ জুন (আইএএনএস): কুখ্যাত মাদক পাচারকারী সেলিম ডোলা জিজ্ঞাসাবাদের সময় তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন বলে সন্দেহ…

ByByNews Desk Jun 15, 2026

সাংসদদের ‘হাইব্রিড’ উপস্থিতি ঘিরে জল্পনা, চাপে উদ্ধব শিবির

মুম্বই, ১৫ জুন (আইএএনএস): শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরের বাসভবন ‘মাতোশ্রী’-তে অনুষ্ঠিত বৈঠকের পর ফের জোরদার হয়েছে দলভাঙনের…

ByByNews Desk Jun 15, 2026

মুনামবাম জমি-বিতর্কে কেরল ওয়াকফ বোর্ডকে নোটিস কেন্দ্রের, রাজীব চন্দ্রশেখরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ

তিরুবনন্তপুরম, ১৫ জুন (আইএএনএস): মুনামবাম জমি-বিতর্কে কেরল ওয়াকফ বোর্ডকে নোটিস পাঠিয়েছে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক। বিজেপির কেরল রাজ্য…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top