News Flash

  • Home
  • দিনের খবর
  • বিশ্বভারতীর এক মহিলা নিরাপত্তারক্ষীর রহস্য-মৃত্যু, তদন্তে পুলিশ
Image

বিশ্বভারতীর এক মহিলা নিরাপত্তারক্ষীর রহস্য-মৃত্যু, তদন্তে পুলিশ

বোলপুর, ৬ জুলাই (হি.স.): বিশ্বভারতীর এক মহিলা নিরাপত্তারক্ষীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বোলপুরে। মৃতার নাম আসমা বেগম (৩৮ বছর)। শনিবার ঘটনাটি ঘটে বোলপুরের কলেজপল্লি এলাকায়। জানা গিয়েছে, ওই মহিলা কলেজপল্লি এলাকায় ভাড়া থাকতেন। এদিন সকালে ভাড়াবাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনার খবর পেয়ে উপস্থিত হয় বোলপুর থানার পুলিশ। পরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায় পুলিস।

বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি ওই মহিলা বেসরকারি নিরাপত্তারক্ষী হিসেবে যোগ দেন বিশ্ববিদ্যালয়ে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

বন্দে ভারত এক্সপ্রেসে দেশের প্রথম জীবন্ত হৃদ্‌যন্ত্র পরিবহন, সুরাট থেকে আমদাবাদে সফল ঐতিহাসিক অভিযান

আমদাবাদ/সুরাট, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের রেল ইতিহাসে প্রথমবার ট্রেনে জীবন্ত হৃদ্‌যন্ত্র (লাইভ হার্ট) পরিবহনের নজির গড়ল ভারতীয় রেল।…

ByByNews Desk Jul 31, 2026

জেলবন্দি কাউন্সিলরকে ছয় মাসের ছুটি মঞ্জুর, তিরুবনন্তপুরম কর্পোরেশনে তুমুল বিতর্ক

তিরুবনন্তপুরম, ৩১ জুলাই (আইএএনএস): কেরলের তিরুবনন্তপুরম কর্পোরেশন কাউন্সিলে তীব্র রাজনৈতিক উত্তেজনার মধ্যেই জেলবন্দি বিজেপি কাউন্সিলর আর. সুগতনের ছয়…

ByByNews Desk Jul 31, 2026

বিবাহিত কন্যাকে করুণাভিত্তিক চাকরি থেকে বঞ্চিত করা যাবে না: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): শুধু বিবাহিত হওয়ার কারণে কোনও কন্যাকে করুণাভিত্তিক (কমপ্যাশনেট) নিয়োগের সুযোগ থেকে বঞ্চিত করা যাবে…

ByByNews Desk Jul 31, 2026

ওয়াকফ সম্পত্তিতে অনিয়মের প্রমাণ জমা, সমাজবাদী পার্টির বিরুদ্ধে হুমকির অভিযোগ শাহাবুদ্দিন রাজভির

বেরেলি, ৩১ জুলাই (আইএএনএস): অল ইন্ডিয়া মুসলিম জামাতের সভাপতি মৌলানা শাহাবুদ্দিন রাজভি বেরেলভি সমাজবাদী পার্টি (এসপি)-র সঙ্গে যুক্ত…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top