News Flash

  • Home
  • দিনের খবর
  • কুমারগঞ্জে পুকুরে মাছ ধরতে নেমে জলে ডুবে মৃত্যু যুবকের
Image

কুমারগঞ্জে পুকুরে মাছ ধরতে নেমে জলে ডুবে মৃত্যু যুবকের

কুমারগঞ্জ, ৬ জুলাই (হি. স.) : দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে পুকুরে মাছ ধরতে নেমে জলে ডুবে মৃত্যু হল এক যুবকের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম নিকোলাস সোরেন(৩৫)। কুমারগঞ্জ থানার অধীন মোহনা গ্রাম পঞ্চায়েতের মতিজাপুর গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। শনিবার সকাল ১০টা নাগাদ এই ঘটনার খবর পেয়ে কুমারগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট হাসপাতালে পাঠায়।

পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তি বেশ কয়েক বছর ধরে মৃগী রোগে ভুগছিলেন বলে জানা গিয়েছে। এদিন পুকুরে মাছ ধরতে নেমে মৃগী রোগে আক্রান্ত হয় ওই যুবক। তখনই জলে ডুবে যায়। পরে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। কুমারগঞ্জ থানার আইসি রামপ্রসাদ চাকলাদার জানান, সকালে এক মৃগী রোগে আক্রান্ত যুবকের মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট হাসপাতালে পাঠিয়েছে। পাশাপাশি কুমারগঞ্জ থানার পুলিশের তরফে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top